এক্সপ্লোর

Kolkata News: সল্টলেকের পর বেহালা, পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠল গাড়ি

Behala Road Accident: মোবাইল দেখতে দেখতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। গাড়ির চালক-সহ ২ জনকে আটক করেছে পুলিশ।

Kolkata News: শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, সল্টলেকের পর এবার বেহালা। পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ওঠে পড়ল গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাথে উঠে দোকানে ধাক্কা গাড়ির। পর্ণশ্রী থানার কাছেই বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ির চালক-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মোবাইল দেখতে দেখতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। স্থানীয় এক ব্যক্তির কথায় ভেঙেচুরে বিচ্ছিরি অবস্থায় পড়েছিল গাড়িটি। ক্যামেরাতেও দেখা গিয়েছে বেপরোয়া ভাবে এসে ফুটপাতে উঠে যায় গাড়িটি। চালক মোবাইল দেখতে গিয়ে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। অনুমান গাড়ির স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ ছিল না চালকের। তবে এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এ হেন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা একদিকে যেমন আতঙ্কিত, তেমনই ক্ষুব্ধ। 

এর আগে গত ১৩ অগাস্ট এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছিল, গাড়ির ধাক্কায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অ্যাপ বাইক চালকের 

বিধাননগরের কাছে, সল্টলেক সেক্টর টু-র নিউ ব্রিজ সিগন্যালের কাছে পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয় তরুণ অ্যাপ বাইক চালকের। গাড়ি দুর্ঘটনায় তরুণের মর্মান্তিক মৃত্যু ঘিরে ঘটনার দিন কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেক সেক্টর টু। জীবন্ত থাকাকালীন অগ্নিদগ্ধ হয়ে, ঝলসে, ছটফট করতে করতে মৃত্যু হয় ওই তরুণের। রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন ওই তরুণ। আচমকা একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। প্রাণ বাঁচাতে রাস্তার পাশের রেলিং টপকে পালাতে যান তিনি। তবে সেখানে ধারাল একটি অংশ উঁচু হয়ে ছিল। সেখানেই পা গেঁথে আটকে যায় তাঁর। গাড়ি এবং রেলিংয়ের মাঝে আটকে পড়েন সৌমেন নামের ওই তরুণ অ্যাপ বাইক চালক। তারপরেই ঘটে মর্মান্তিক ঘটনা। রেলিংয়ে আটকে থাকাকালীনই জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই তরুণের। 

রাজাবাজারে রাতের খাবার কিনে বাড়ি ঢোকার মুখে আক্রান্ত আইনজীবী 

রবিবার ২৪ অগস্ট রাত ৯টা নাগাদ আক্রান্ত হন বছর ৩৫- এর আইনজীবী মজিদ আখতার। ব্যাঙ্কশাল কোর্টে প্র্যাকটিস করেন তিনি। পরিবারের দাবি, রাতের খাবার কিনে বাড়িতে ঢুকছিলেন তিনি। সেই সময় আচমকাই ধারাল অস্ত্র নিয়ে তাঁকে কোপায় দুষ্কৃতীরা। আপাতত এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আক্রান্ত আইনজীবী। কে বা কেন তাঁর উপর হামলা চালাল সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget