এক্সপ্লোর

Dilip Ghosh: 'একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি', ইডি তদন্তে মমতাকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh Tweet on ED Raid: পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকাণ্ডে টুইটে বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতাঃ পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকাণ্ডে টুইটে বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের বাড়ি থেকে গতাকাল উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা। এদিকে আজ সেই পরিমাণ ক্রমশ বাড়ছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে, অর্পিতার টাকার পরিমাণ বেড়ে দাড়িয়েছে ২১ কোটি। আর এই ঘটনায় দিলীপ ঘোষ হাইলাইট করে একটি টুইট করে বলেছেন, নাকতলার পুজোর মুখ। সেই পার্থ ঘনিষ্ঠের বাড়িতেই ২০ কোটি টাকা, কে এই অর্পিতা মুখোপাধ্যায় ? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

তিনি এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে তোপ দেগে বলেছেন, বিবেকবান নাকি বিত্তবান ? গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলেন দেশে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকবে, তা হল তৃণমূল ! আদর্শের আকাল পড়ল ! একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি। পারলে কেউ সন্ধান দেবেন ? উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি-র ( তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। ইডি তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। কিন্তু কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা ?  প্রায় ২৭ ঘন্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরেই ইতিমধ্যেই এদিন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার করেছে ইডি।

আরও পড়ুন,'দুয়ারে গর্ত', পার্থ-অর্পিতার ছবি আপলোড করে কটাক্ষ রুদ্রনীলের

প্রসঙ্গত, গতকালই ইডি অভিযানকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন দিলীপ ঘোষ।এটা আগেই হওয়া উচিত ছিল। আগে যথেষ্ট ম্যান পাওয়ার ছিল না, তাই তারা অভিযান চালাননি। আমরা যদি নারদা, সারদা থেকে দেখি, গত পনেরো -কুড়ি বছর ধরে যে ধরণের সীমাহীন দুর্নীতি চলছে, তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমরা বাঙালি হিসেবে সেটা লজ্জা করি। ৬০০ কোটি টাকা লুট হয়েছে। কেউ না কেউ তো লুট করেছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যাদের নামে অভিযোগ করেছেন, আদালত যে নির্দেশ দিয়েছে, সেই দিকেই এগোচ্ছে ইডি বা সিবিআই। তাতেই অনেকে চিন্তা করছেন। ২১ জুলাই লক্ষ লক্ষ লোক জোগাড় করে হুঙ্কার দিচ্ছেন, দেখে নেবো আমাদের গায়ে হাত দিলে', বলে শাসকদলকে তোপ দাগেন দিলীপ ঘোষ।

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget