এক্সপ্লোর

Dilip Ghosh: 'সব অভিযুক্তের বাড়িতে অভিযান হোক', ইডি হানা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলীপের

Dilip Ghosh on ED raid SSC Scam: শুক্রবার সাতসকালেই এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের ১৩ জয়াগায় এদিন ইডি অভিযান চালিয়েছে। রাজ্যে এসএসসিকাণ্ডে ইডি হানা নিয়ে এদিন কী প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ।

কলকাতাঃ শুক্রবার সাতসকালেই এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি অভিযান চালায় ইডি (ED )। তবে এদিন শুধুই পরেশ অধিকারীর বাড়িতেই নয়, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় -সহ রাজ্যের ১৩ জয়াগায় এদিন ইডি অভিযান চালিয়েছে। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানের পরেই, এদিন 'সকল অভিযুক্তের বাড়িতে অভিযান হোক', রাজ্যে এসএসসিকাণ্ডে ইডি হানা নিয়ে এদিন কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)।

আরও পড়ুন, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার এবার ৯২.৭১ শতাংশ

তিনি এদিন বলেন,  এটা আগেই হওয়া উচিত ছিল। আগে যথেষ্ট ম্যান পাওয়ার ছিল না, তাই তারা অভিযান চালাননি। আমরা যদি নারদা, সারদা থেকে দেখি, গত পনেরো -কুড়ি বছর ধরে যে ধরণের সীমাহীন দুর্নীতি চলছে, তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমরা বাঙালি হিসেবে সেটা লজ্জা করি। ৬০০ কোটি টাকা লুট হয়েছে। কেউ না কেউ তো লুট করেছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যাদের নামে অভিযোগ করেছেন, আদালত যে নির্দেশ দিয়েছে, সেই দিকেই এগোচ্ছে ইডি বা সিবিআই। তাতেই অনেকে চিন্তা করছেন। ২১ জুলাই লক্ষ লক্ষ লোক জোগাড় করে হুঙ্কার দিচ্ছেন, দেখে নেবো আমাদের গায়ে হাত দিলে', বলে এদিন শাসকদলকে তোপ দাগেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এসএসিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রথমদিকের তলবে পার্থ-পরেশের হাজিরা নিয়ে রীতিমত কালঘাম ছোটে তদন্তকারী অফিসারদের। একদিকে উত্তরবঙ্গ থেকে রওনা দিয়ে শিয়ালদহ আসার পথে আচমকাই নিখোঁজ হয়ে যান পরেশ অধিকারী। পরে জানা যায়, তিনি সরকারি গেস্ট হাউজে উঠেছেন। পরে গিয়ে ফের হাইকোর্ট কড়া নির্দেশ দিলে শেষ অবধি তলবে হাজিরা দেন। অপরদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হলে, তার অসুস্থতার খবর প্রকাশ্যে। কিন্তু অনুব্রত-র মত ঘটনা যাতে পুনরায় না ঘটে, তাই হাইকোর্ট পরিষ্কার জানায়, তলবে হাজিরা দেওয়ার আগে কোনও সরকারি হাসপাতালে ভর্তি হওয়া চলবে না। যদিও এদিন এসএসসি দুর্নীতি মামলায় এই প্রথমবার রাজ্যের মন্ত্রীদের বাড়ি সরাসরি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget