এক্সপ্লোর

SSC Scam: পরেশ অধিকারীকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির, প্রশ্নের মুখে প্রথমবার অঙ্কিতাও

ED on Paresh: পরেশ অধিকারী ও অঙ্কিতা অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল ইডি। ইডি জিজ্ঞাসাবাদের পর বললেন কী বললেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ?

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Reqruitment Corruption) প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির (ED)। প্রথমবার, পরেশকন্যা অঙ্কিতা অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করল ইডি। 'সময় হলেই সব জানা যাবে', ইডি জিজ্ঞাসাবাদের পর বললেন পরেশ অধিকারী।

সূত্রের খবর, পরেশের বাড়ি থেকে বাজেয়াপ্ত নথি ও ল্যাপটপ সামনে রেখে জিজ্ঞাসাবাদ। এর আগে সোমবার ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরেশ অধিকারীকে। ইডি সূত্রে খবর, প্রয়োজনে ফের তলব করা হতে পারে পরেশ অধিকারী ও তাঁর মেয়েকে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসার পরপরই পরেশ অধিকারীর মেয়ের অঙ্কিতার নাম সামনে আসে। কলকাতা হাইকোর্ট নির্দেশে ইতিমধ্যেই পরেশ-কন্যার চাকরি গেছে। বেতনের টাকাও অঙ্কিতাকে ২ কিস্তিতে ফেরত দিতে হয়েছে। সেই সময়ই অঙ্কিতার বাবা, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে তিনি নিজের মেয়েকে চাকরি পাইয়ে দেন। যে অভিযোগ ওঠার পরই মন্ত্রিত্ব খোয়ান পরেশ অধিকারী ।

ইতিমধ্যেই CBI জিজ্ঞাসাবাদ করেছে পরেশ অধিকারীকে।  সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যান পরেশ। ইডি সূত্রের খবর, শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি কি নিয়োগ দুর্নীতির বিষয়ে কিছু জানতেন না ? জেলা থেকে ঘুরপথে চাকরির সুপারিশের অভিযোগ সম্পর্কে তাঁর কাছে কী তথ্য আছে ? কোনও আর্থিক লেনদেন হয়েছিল কী ? এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয় তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কাছে। জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে যাওয়ার সময় পরেশ অধিকারী জানান, যে সমস্ত ডকুমেন্টস বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটা ফেরত দিতে ডাকা হয়েছিল তাঁকে। পরে দিনক্ষণ জানিয়ে দেওয়ার পর আবার আসবেন বলেও জানান তিনি। যদিও মেয়ের চাকরি সংক্রান্ত কোনও প্রশ্ন তাঁকে করা হয়নি বলেও জানান তৃণমূল নেতা।  

আরও পড়ুন, ফের গান বাঁধলেন মদন, ফোকাসে পঞ্চায়েত ভোট ও আসন্ন ফুটবল বিশ্বকাপ

প্রসঙ্গত, রাজ্যে এসএসসি মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী সহ আরও অনেকেরই। এদিকে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীরও এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর এনিয়ে তদন্ত শুরু হয়। তারপরেই কম নাম্বার পেয়েও কীভাবে চাকরি হয়েছে, এদিকে যোগ্য নাম্বারেও চাকরি পাননি ববিতা সরকার, এই তথ্য প্রকাশ্যে আসতেই, এই মামলায় , পরেশ কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget