এক্সপ্লোর

Kolkata News : খাস কলকাতায় মেয়েকে বাড়িতে আটকে রেখে যৌন-নির্যাতন, অবশেষে কী সাজা বাবার?

অভিযোগ, বড় মেয়েকে তিনি আটকে রাখতেন বাড়িতেই। দিনের পর দিন, মেয়েকে বাড়িতে আটকে রেখে, তার নাবালিকা মেয়ের ওপর যৌন নির্যাতন চালাতেন বাবা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : একদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে জ্বলছে শহর থেকে জেলা। নির্যাতিতার আসল অপরাধীকে খুঁজে বের করার ডাক দিয়ে, আকাশ-বাতাল জুড়ে এখন একটাই  স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস।  এই পরিস্থিতিতে ফের আলোচনায় এক ঘৃণ্য ঘটনা। নিজের সন্তানকে নিগ্রহের ঘটনা, তাও আবার এই শহরের। কলকাতা শহরে ৮ বছর আগে ঘটে যাওয়া এক ঘৃণ্য অপরাধের সাজা ঘোষণা হল বৃহস্পতিবার। 

আর জি কর-কাণ্ড নিয়ে যখন দেশজুড়ে তোলপাড় চলছে  তখন, মেয়েকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হল বাবা। দীর্ঘ ৮ বছর পুরনো মামলায় বৃহস্পতিবার সাজা ঘোষণা করলেন পক্সো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য।

এই ঘটনা ২০১৬ সালের। পুলিশ সূত্রে খবর, ৩ মেয়েকে নিয়ে করেয়া থানা এলাকায় একাই থাকতেন দোষী। স্ত্রীর মৃত্য়ুর পর, ছোট ২ মেয়েকে দিয়ে জোর করে পরিচারিকার কাজ, এমনকী পকেটমারিও করাতেন বলে অভিযোগ। তবে বড় মেয়েকে তিনি আটকে রাখতেন বাড়িতেই। দিনের পর দিন, মেয়েকে বাড়িতে আটকে রেখে, তার নাবালিকা মেয়ের ওপর যৌন নির্যাতন চালাতেন বাবা।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কোনওভাবে বাড়ি থেকে পালিয়ে এসে, করেয়া থানায় অভিযোগ জানায় নাবালিকা। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে শুরু হয় মামলার শুনানি। আলিপুরের বিশেষ পক্সো আদালতে শুনানি হয় এই মামলার। বুধবার অভিযুক্ত বাবাকে দোষী সাব্য়স্ত করে আদালত। বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ড পান ওই ব্য়ক্তি।  আর জি কর-কাণ্ডের আবহে এই ঘটনা আবারও একবার মনে প্রশ্ন জাগায় , মেয়েরা তাহলে নিরাপদ কোথায়  ? 

আরও পড়ুন : 'সব মিথ্যে, কিচ্ছু করেনি', ইডির জন্য বাড়ির তালা খুলে, কোন বিস্ফোরক দাবি সন্দীপের স্ত্রীর?

 এই বছরের শুরুর দিকেই আবার একদম বিপরীতধর্মী একটি ঘটনা সামনে আসে। সেই ঘটনাটি ছিল মধ্যপ্রদেশের।  ২০১২ সালের মার্চে তাঁর মেয়েকে জোর করে বাড়ির পাশের একটি কুঁড়েঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে। মেয়েটি তার দাদুকে এই ঘটনা জানাতেই তদন্ত হয়। নিম্ন আদালত বাবাকেই দোষী সাব্যস্ত করে। তারপর উচ্চ আদালতে আপিল করেন তিনি। এরপর ১২ বছর হাজতবাস করার পর ওই ব্যক্তিকে মেয়েকে ধর্ষণের অভিযোগ থেকে বেকসুর খালাস করে দেয় উচ্চ আদালত। 

                       

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget