এক্সপ্লোর

Kolkata News: সাত সকালে চাঁদনি চকে CESC-র অফিসে অগ্নিকাণ্ড

Kolkata Fire: সকাল ৭টা ১০ নাগাদ আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ৪টি ইঞ্জিন। 

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : সাত সকালে চাঁদনি চকে CESC-র অফিসে অগ্নিকাণ্ড। সিইএসসির অফিসের টান্সফর্মারে আগুন লেগে বিস্ফোরণ হয় এবং তার থেকেই আগুন লাগে বলে খবর। ছুটির দিন রবিবার সকাল ৭টা ১০ নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ৪টি ইঞ্জিন। এক ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। কোনও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই ঘটনায়।                      

চাঁদনি চকের প্রিন্সেপ স্ট্রিটে রয়েছে সিইএসসি- র অফিস। এখানে একাধিক প্ল্যান্ট রয়েছে। তারই মধ্যে একটি প্ল্যান্টে আগুন লাগে। স্থানীয়রা জানিয়েছেন, পরপর বিস্ফোরণের শব্দ পেয়েছেন তাঁরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। যে এলাকায় আগুন লেগেছে তা যথেষ্টই ব্যস্ত এলাকা। আশপাশে রয়েছে অনেক বিল্ডিং। এরম একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অনেকেই ভিড় জমিয়েছেন সিইএসসি- র অফিসের নীচে। তবে ছুটির দিন হওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।                            

কয়েকদিন আগেই লালবাজারের কাছে ভয়াবহ আগুন লেগেছিল, অফিস টাইমে অফিস পাড়ায় ছড়িয়েছিলেন আগুন আতঙ্ক 

লালবাজার থেকে ২০০ মিটার মতো দূরে আর এন মুখার্জি রোড সংলগ্ন এলাকায় একটি গাড়ির যন্ত্রাংশ রাখার গুদামে আগুন লাগে। তিনতলা বাড়ির একতলায় ছিল ওই গুদাম। সেখানেই আগুন লাগে। ভিতরে রাসায়নিক পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ১০টি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর এত ধোঁয়া হয়ে গিয়েছিল ওই এলাকায় যে প্রথমে বেশ কিছুক্ষণ ভিতরে ঢুকতেই পারেননি দমকল কর্মীরা। বিশেষ মাস্ক পরে, অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে ভিতরে প্রবেশ করে আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তাঁরা। জানা যায়, একটি এসি মেশিনে শর্ট সার্কিট হওয়ার ফলে এই বীভৎস অগ্নিকাণ্ড হয়েছে। প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছিলেন দমকল কর্মীরা। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁদের। জ্বলছিল চোখ, নাক, মুখ। বারবার মুখে, চোখে জল দিতে হচ্ছিল সকলকে।              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget