এক্সপ্লোর

Madan Mitra: পুজোয় প্রথম থিম সং গাইলেন মদন, ছন্দে মেলালেন পা-ও

Puja Madan song: বেলঘরিয়া বাণীমন্দিরের থিম সং গেয়েছেন মদন মিত্র। গান গাওয়ার পাশাপাশি সুরে-ছন্দে পা-ও মিলিয়েছেন তিনি।

সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পুজোর (Durga Puja 2022) থিম সঙের উদ্বোধন শুরু হয়ে গেল। বেলঘরিয়া বাণীমন্দিরের থিম সং গেয়েছেন মদন মিত্র (Madan Mitra)। সুরুচিতে সামনে আনা হল পুজোর বিষয় ভাবনাকে। শ্রীভূমিতে সোনার গয়না পরানো হল প্রতিমাকে। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে।

দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘের পুজোর থিম সং প্রকাশ

রবিবার মহালয়ার (Mahalaya) সন্ধে থেকেই, কার্যত শুরু হয়ে গেল প্যান্ডেলে ঘোরা। শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোমণ্ডপে, প্রতিমাকে পরানো হল সোনার গয়না। এবার শ্রীভূমির পুজোর ৫০ বছর। পুজোর থিম ভ্যাটিক্যান সিটি। তাই সোনার অলঙ্কারেও আভিজাত্যের ছোঁয়া। রবিবারই দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘের পুজোর থিম সং প্রকাশ করা হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগানের ২ ফুটবলার, শহরের ২ চিকিত্‍সক-সহ বিশিষ্টরা। সুরুচি সঙ্ঘের সভাপতি ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন, ২ বছরের করোনা পর্ব কাটিয়ে, এবার তাঁদের থিম- পৃথিবী আবার শান্ত হবে।  
 

প্রথম থিম সং-এ অংশগ্রহণ করলাম : তৃণমূল বিধায়ক মদন মিত্র

বেলঘরিয়ার বাণীমন্দির ক্লাবের পুজোর থিম সংও এদিনই প্রকাশ করা হল। যা গেয়েছেন মদন মিত্র। বালিগঞ্জের এক ক্লাবে উদ্বোধন হল সেই থিম সঙের। উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক ও সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি সহ বিশিষ্টরা। গান গাওয়ার পাশাপাশি সুরে-ছন্দে পা-ও মিলিয়েছেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'প্রথম থিম সং-এ অংশগ্রহণ করলাম। গান সবার ভাল লাগবে আশা করছি।' শুধু মণ্ডপে নয়, এই গানের ভিডিও, বেলঘরিয়ার বিভিন্ন জায়গায়, পুজোর দিনে এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থাও হবে বলে জানালেন উদ্যোক্তারা।

আরও পড়ুন, বাগুইআটির এই পুজোয় এবার স্বাগত জানাচ্ছে রোবট, সেই করবে দেবীবরণও !

প্রসঙ্গত, থিম সং-এ প্রথমবার হলেও, গান গাইতে এই প্রথমবার শুরু করেননি কামারহাটির তৃণমূল বিধায়ক। একুশের ভোটের আগের থেকে একাধিকবার স্লোগানে-গানে গলা মেলানোর পাশাপাশি, নিজের অ্য়ালবাম বার করেন তিনি। কখনও রোমান্টির মুডে, ও লাভলি থেকে পাশাপাশি তরিতারকারিও তার গানের লিকে বাদ যায়নি। তবে সব গানেরই নির্যাস, মূলত বিরোধীদের নিশানা করতেই অ্যালবাম। সেই গানে মেতে উঠতে দেখা যায় মদনকে তো বটেই, পাশাপাশি টলিউডের সেলেবদেরকেও। যদিও শুধুই তৃণমূল নয়, বাম-বিজেপিও সেবার গানে স্লোগানে অংশ নিয়েছিল। 

 
 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget