এক্সপ্লোর

Kolkata News: সংস্থার গাড়ি ভেবে সফর, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে 'অপহৃত' ১০ বঙ্গসন্তান !

Kolkata Tamil Nadu Kidnapping Case : তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে 'অপহৃত' ১০ বঙ্গসন্তান !

কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অপহৃত ১০ শ্রমিক, অভিযোগ পরিবারের। বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে শ্রমিকদের পরিবারের দাবি।

https://www.youtube.com/watch?v=y2WURsa8pvw

গত বুধবার ১০ জন পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুতে বিস্কুট কারখানায় কাজে যোগ দিতে যান পরিবারের দাবি, সংস্থার তরফে নিয়ে যেতে এসেছে ভেবে তাঁরা একটি গাড়িতে ওঠেন। তাঁদের অভিযোগ, এরপরই শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে ফোন করা হয়। শ্রমিকরা জানান, তাঁদের মারধর করা হয়েছে, একজনের মাথা ফেটেছে। চারজনের পরিবার টাকা পাঠানোর পর, শ্রমিকদের মোবাইল বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। গতকাল নবগ্রাম থানার দ্বারস্থ হয়েছে শ্রমিকদের পরিবার, মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ৬ জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তাঁদের পরিবার জানিয়েছে। কে বা কারা অপহরণ করেছিল তা এখনও স্পষ্ট নয়।


Kolkata News: সংস্থার গাড়ি ভেবে সফর, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে 'অপহৃত' ১০ বঙ্গসন্তান !

 

আরও পড়ুন, ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আজ, সপ্তাহান্তে কলকাতায় ৩৮ ডিগ্রি ছুঁতে পারে পারদ !

প্রসঙ্গত, চলতি মাসেই আরও একটি ঘটনা প্রকাশ্যে আসে। কোল থেকে চুরি গিয়েছিল বাচ্চা। পুলিশের সঙ্গে সঙ্গে নিজেই উদ্ধার কার্যে নেমে অবশেষে ৯ মাসের শিশুকে উদ্ধার করেছিলেন মা। সেই সঙ্গে, বাচ্চা চুরির অভিযোগ ২ মহিলা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পার্কস্ট্রিট থানা।একেই বলে নাড়ির টান, তাই চুরি যাওয়া একরত্তিকে ফেরাতে, শুধু পুলিশে অভিযোগ করেই ক্ষান্ত থাকেননি মা।শিশু খুঁজতে পরিবার সমেত ঝাঁপিয়ে পড়েছিলেন নিজেও। সিসিটিভি ফুটেজ সংগ্রহ থেকে থানায় দৌড়ঝাঁপ। অবশেষে, চুরি যাওয়ার ৩ দিন বাদে, মায়ের কোলে ফিরেছিল ৯ মাসের শিশু। 
 
পুলিশ সূত্রে খবর, গত ১৩ মার্চ, রিপন স্ট্রিট এলাকায়, ২ সন্তান ও শাশুড়িকে নিয়ে গিয়েছিলেন এক মহিলা। কোলে ছিল বছর ২-এর এক শিশুকন্যা ও ৯ মাসের পুত্র।সেখানে গিয়ে কোনও কাজে শাশুড়ি বেরিয়ে যাওয়ায় ২ সন্তানকে নিয়ে একা হয়ে যান মা। একাকী মাকে সাহায্য করতে এগিয়ে আসেন পারভিন বিবি নামে ওই মহিলা। সিসিটিভি ফুটেজে একসঙ্গে হেঁটে যেতে দেখা যায় মা ওই মহিলাকে। পারভিনের কোলে ৯ মাসের সন্তানকে রেখে খাবারের দোকানে যান মা। ফিরে এলে, এবার জল কিনতে যাওয়ার নাম করে ৯ মাসের সন্তানকে নিয়ে পালিয়ে যান পারভিন।
 
পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানায় মহিলার পরিবার।তদন্তে নেমে, একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।খোঁজাখুঁজি করতে থাকে পরিবারও। ফুটেজ নিয়ে শিশুর খোঁজে বেরিয়ে,  নারকেলডাঙা থানা এলাকায় পৌঁছেছিল পরিবার। ট্যাংরা থানা এলাকার মিয়াজান লেনের এক বাড়ি থেকেউদ্ধার করা হয়েছিল ওই ৯ মাসের শিশুকে।সেই সঙ্গে বাচ্চা চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ওই বাড়ির বাসিন্দা দম্পতি রাজেশ সিংহ ও বিউটি সিংহকে।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget