এক্সপ্লোর

Kolkata News: প্রবল ঝড়ে CMRI হাসপাতাল চত্ত্বরে উপড়ে পড়ল একাধিক গাছ, গুরুতরভাবে আহত হয়ে ICU-তে ভর্তি যুবক

Kolkata weather: সিএমআরআই হাসপাতাল চত্ত্বরে বেশ কয়েকটি গাছ রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। প্রবল ঝড়ের জেরেই বেশ কয়েকটি গাছের গুঁড়ি ভেঙে বিপজ্জনকভাবে গাড়ির উপরে পড়ে।

কলকাতা: ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টি (Kolkata weather) আর সঙ্গে দোসর ৮৮ কিমি বেগে ঝড়। তাতেই লন্ডভন্ড কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। হরিশ মুখার্জি রোড, সল্টলেট থেকে টালা পার্ক, জায়গায় প্রায় ২৫টি গাছ পড়ে শুক্রবার যান চলাচল ব্যাহত হয়। সাতজনের মৃত্যুও হয়। এই ঝড়, বৃষ্টির দাপটেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বছর ২৪-র এক যুবক।

পৌনে তিনটে নাগাদ ঝোড়ো হাওয়া দেওয়া শুরু হয়। প্রবল হাওয়ার গতিতে সিএমআরআই হাসপাতাল চত্ত্বরে একাধিক গাছ ভেঙে পড়ে গাড়ির উপর। এই হাসপাতাল চত্ত্বরে বেশ কয়েকটি গাছ রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। প্রবল ঝড়ের জেরেই বেশ কয়েকটি গাছের গুঁড়ি ভেঙে বিপজ্জনকভাবে গাড়ির উপরে পড়ে। পার্কিংয়ে রাখা গাড়িগুলি দুমড়ে, মুচড়ে যায়।

সেই সময় বেশ কয়েকজন রোগীর পরিজন অপেক্ষা করছিলেন সেখানে, যার মধ্যে তিনজন আহত হন। হাসপাতালের তরফে তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুইজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়েও দেওয়া হয়। তবে ২৪ বছর বয়সি এক তরুণের মাথায় চোট লেগেছে এবং তাঁর অবস্থা বেশ গুরুতর। আইসিইউতে রেখে আপাতত তাঁর চিকিৎসা চালানো হচ্ছে। হাসপাতালের তরফে জানানো হচ্ছে যে ওই তরুণের অবস্থা নজরদারির মধ্যে রয়েছে। তবে আরও ২৪ ঘণ্টা না কাটলে কিছুই বলা সম্ভব হচ্ছে না। 

এদিন যে গাড়িগুলি দুমড়ে, মুচড়ে যায়, তাতে কোনও চালক ছিলেন না। কোনও কোনও ক্ষেত্রে গাড়ির চালকরা রোগীর পরিজন হিসাবে হাসপাতালের ভিতরে গিয়েছিলেন। আরেক ব্যক্তি যার গাড়ি দুমড়ে গিয়েছিল তিনি নিজেই রোগী ছিলেন এবং ভিতরে ডাক্তারের পরামর্শ নিতে গিয়েছিলেন। পরে বেরিয়ে এসে তিনি গাড়ির ওই অবস্থা দেখেন। তবে তড়িঘড়ি গাড়িগুলিকে হাসপাতালের তরফে উদ্যোগ নিয়ে সরিয়ে আনা হয়েছে। গোটা পরিস্থিতিটাই হাসপাতালের বিপর্যয় মোকাবিলা দলের তরফে দারুণ তৎপরতার সঙ্গে সামাল দেওয়া হয়েছে। 

আরও পড়ুন:- মেয়রের ওয়ার্ডেই ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু, তাও দেখা মিলল না ফিরহাদের, ছুটলেন অগ্নিমিত্রা 

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে এই দুর্ঘটনায় যে সাতজনের প্রাণ গিয়েছে, তাঁদের জন্য ক্ষতিপূরণ বাবদ চার লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান শুভেন্দু অধিকারী। তবে সেই পরিমাণটা এখনই তিনি জানাননি, বরং তাদের সরকারিভাবে চিকিৎসা করে সবার আগে দ্রুত সুস্থ করে তোলার জন্যই সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget