এক্সপ্লোর

Sona Pappu : আজ ইডি গ্রেফতার করলে কী করবেন ? উত্তরে 'কলকাতার মোস্ট ওয়ান্ডেট' সোনা পাপ্পু বললেন...

Enforcement Directorate : আর্থিক প্রতারণা ও তোলাবাজি মামলায় সোনা পাপ্পুকে বারবার তলব করেছিল ED।

আবির দত্ত, কলকাতা : আজ যদি ইডি গ্রেফতার করে কী করবেন ? ইডি দফতরে ঢোকার মুখে এবিপি আনন্দর প্রতিনিধির প্রশ্নে এর উত্তর দিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। তিনি বলেন, "আইনের রাস্তায়। যদি গ্রেফতার করে...।" এর পাশাপাশি তিনি দাবি করেন, জীবনে কোনও দিন তোলবাজি করেননি। যদিও এর আগে গত পয়লা এপ্রিল আর্থিক প্রতারণা, তোলাবাজির অভিযোগে বালিগঞ্জের ফার্ন রোডে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বা়ড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস ও বেহালায় সংস্থার MD জয় এস. কামদারের বাড়ি-সহ ১০ জায়গায় তল্লাশি চালিয়েছিল ED। আর্থিক প্রতারণা ও তোলাবাজি মামলায় সোনা পাপ্পুকে বারবার তলব করেছিল ED। তাঁর বাড়ি থেকে এর আগে সম্পত্তি সংক্রান্ত প্রায় ৩০০ পাতার নথি উদ্ধার হয়েছিল।

এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসে আসেন সোনা পাপ্পু। ঢোকার মুখে তাঁকে প্রশ্ন করা হয়, সারেন্ডার করছেন ? উত্তরে তিনি বলেন, "আমি তো কোনও দোষ করিনি যে সারেন্ডার করছি। আমি যাচ্ছি দেখা করতে । ওরা কী বলে দেখি তারপর...। সারেন্ডার নয়। আমি দেখা করতে যাচ্ছি। আমাকে চিঠি দিয়ে দেখা করতে বলেছিল। আমি দেখা করতে যাচ্ছি।"

প্রসঙ্গত, এর আগে ধৃত ব্য়বসায়ী জয় এস কামরদারকে আদালতে পেশ করে ED দাবি করেছিল, আরও রাঘব গোয়ালরা আছে, তারাও লাভবান। সোনা পাপপুর মতো 'ক্রিমিনালের' সঙ্গে জয় এস কামদারের সম্পূর্ণ নেক্সাস কী, সেটা জানতে চায় ED। এই জয় এস কামদার প্রসঙ্গে এদিন সোনা পাপ্পু বলেন, "জয় এস কামদার জাস্ট আমার বন্ধু। ব্যবসা সংক্রান্ত কোনও সম্পর্ক ছিল না।" তাঁর সংযোন, "জীবনে কোনও দিন তোলাবাজি করিনি। আমি ব্যবসায়ী। আমার বাবার সোনার দোকান। আমারও সোনার দোকান। আমি কোনও দিন তোলাবাজির সঙ্গে যুক্ত নই। আজ পর্যন্ত কোনও থানায় কোনও কমপ্লেন তোলাবাজির আমার সম্বন্ধে নেই।"

জমি সংক্রান্ত ব্যবসায় বেআইনিভাবে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে গ্রেফতার করেছে ED. এর মধ্য়েই চাঞ্চল্য়কর অভিযোগ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ED জানায়, তদন্তে নেমে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানির হদিশ মিলেছে, যার একজন ডিরেক্টর জয় এস কামদার। অন্য়দিকে, আরেকটি কোম্পানির খোঁজ মিলেছে এস পি কনস্ট্রাকশন নামে, যার মালিকানা রয়েছে সোনা পাপ্পুর নামে। ED-র দাবি, সেই কোম্পানির অ্য়াকাউন্ট খতিয়ে দেখে জানা যাচ্ছে, সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে এই সংস্থার প্রায় দেড় কোটি টাকা লেনদেন হয়েছে। এখানেই শেষ নয়, ED-র দাবি, সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামক এই কোম্পানির সঙ্গে সোনা পাপ্পুর স্ত্রীর নামে রেজিস্টার কোম্পানি, যার নাম হ্যাভেন ভ্যালি, সেই কোম্পানিরও আর্থিক লেনদেন হয়েছে। যদিও এই কোম্পানির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন সোনা পাপ্পুর স্ত্রী।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Advertisement

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget