এক্সপ্লোর

Dilip Ghosh: 'তৃণমূলের দুর্নীতির মুকুটে আরও একটি পালক জুড়ল', অনুব্রত-র গাড়িকাণ্ডে কটাক্ষ দিলীপের

Dilip Attacks Anubrata: আপনি কি এই রাজ্যের বাসিন্দা ? আপনি কি সরকারি টেন্ডার পেয়ে ব্যবসার কথা ভাবছেন ? প্রশ্ন তুলে কী বললেন দিলীপ ঘোষ

কলকাতাঃ 'কোটি কোটি টাকা ও দামি গাড়ি নিয়েও টেন্ডার দেননি অনুব্রত', ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন ব্যবসায়ী। মূলত গতকাল অনুব্রত গড়ে রাইসমিলে (Bolpur RIce Mill) অভিযান চালান সিবিআই (CBI) আধিকারিকরা। আর রাইসমিলে হানা দিতে বেরিয়ে পড়ল একের পর এক বিলাসবহুল গাড়ি। আর সেই যোগ সূত্রে বেরিয়ে পড়ে এই চাঞ্চল্যকর তথ্য। আর এবার এই প্রসঙ্গেই কটাক্ষ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আপনি কি এই রাজ্যের বাসিন্দা ? আপনি কি সরকারি টেন্ডার পেয়ে ব্যবসার কথা ভাবছেন ? দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে প্রশ্ন তুলে বলেছেন, 'আপনি কি এই রাজ্যের বাসিন্দা ? আপনি কি সরকারি টেন্ডার পেয়ে ব্যবসার কথা ভাবছেন ? তাহলে জেনে রাখুন , বৈধভাবে টেন্ডারের আপনি তো পাবেন না। এমনকি শাসকদলের নেতাদের কোটি কোটি টাকা, দামি গাড়ি উপহার দিয়েও পাবেন কিনা ঠিক নেই ! আপনাকে প্রাণের ভয় দেখানো হতে পারে। গাঁজার কেসও দেওয়া হতে পারে। তৃণমূলের দুর্নীতির মুকুটে আরও একটি পালক জুড়ল, বলে কটাক্ষ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির। প্রসঙ্গত, বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রত মন্ডলের ব্যবহৃত একাধিক গাড়ি। ফোর্ড এন্ডেভার গাড়িটি প্রবীর মণ্ডলের নামে রয়েছে। অনুব্রতর  বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে প্রবীর মণ্ডল বলেন, ‘ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দিয়েছিলাম অনুব্রতকে। নগদ ৫ কোটি টাকাও দিয়েছিলাম। টেন্ডার না পেয়ে টাকা ফেরত চাইলে হুমকি দেন অনুব্রত। অনুব্রত হুমকি দিয়ে বলেছিলেন, গাঁজা কেস দিয়ে দেব। গাড়িতে চাপবি, নাকি প্রাণে বাঁচবি?’, অভিযোগ প্রবীরের।

আরও পড়ুন,'কেষ্টকাকুই আমার মুখ্যমন্ত্রী', অনুব্রত-অনুপমের ফেলে আসা দিনের কথায় কুণাল ঘোষ

অনুব্রত গড়ে রাইসমিলে একাধিক এসইউভি

মূলত বৃষ্টি মাথায় করেই গতকাল অনুব্রত গড়ে রাইসমিলে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। আর রাইসমিলে হানা দিতে বেরিয়ে পড়ল একের পর এক বিস্ফোরক তথ্য। প্রথমে রাইস মিলে ঢুকতে পারছিলেন না সিবিআইয়ের তদন্তকারীরা। জানানো হয় প্রথমে ভিতরে কেউ নেই। ততক্ষণে প্রায় ৪০ মিনিট কেটে গিয়েছে। মিলের কর্মীরা তারপর আসেন। মিলের নিরাপত্তারক্ষীদের দাবি, তাঁদের কাছে চাবি ছিল না। চাবি এনে তারপর গেট খোলা হয়। যদিও এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ে ভিতরে রাখা বিলাসবহুল গাড়ি। রাইস মিলে একটি শেডের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একাধিক এসইউভি।  দুর্নীতির টাকার সঙ্গে কি এই দামি গাড়ির সম্পর্ক রয়েছে? তা এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget