এক্সপ্লোর

Recruitment Scam: 'আরও অনেক কাকু-কাকিমা, ভাইপো-পিসির নাম আসবে', বললেন সুকান্ত

Sukanta on 'Kalighat Uncle' on Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু' নিয়ে কী বললেন

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) 'কালীঘাটের কাকু' নিয়ে গ্রেফতারির পর বিস্ফোরক তাপস মণ্ডল (Tapas Mandal)। কার কাছে টাকা পাঠাতেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)? মুখ খুললেন এবার মানিক ঘনিষ্ঠ। 'কালীঘাটের কাকু' হলেন সুজয় ভদ্র', দাবি ধৃত তাপস মণ্ডলের। নিয়োগ দুর্নীতিতে ফের নতুন নাম উঠে আসতেই ফের হবু হাজতবাসের তালিকায় কারা থাকতে চলেছেন ? ভবিষ্যতবাণী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

 নাম না করেই সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, 'আরও অনেক কাকু-কাকিমা, ভাইপো-পিসির নাম আসবে। অপেক্ষা করুন, কাকুর সঙ্গে কাকুর ভাইপোর নামও আসবে।' উল্লেখ্য, এর আগে গোপাল দলপতির মুখেও শোনা গিয়েছিল 'কালীঘাটের কাকু'র প্রসঙ্গ। কে এই সুজয় ভদ্র? নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা তাঁর ? উত্তরের খোঁজে সিবিআই। সূত্র মারফত খবরে জানা গিয়েছে, সিবিআই স্ক্যানারে রয়েছেন বিভাস অধিকারী নামের এক ব্যক্তি। কে বিভাস অধিকারী?  বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন, দাবি কুন্তলের।    

পাশাপাশি, বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। ট্যুইট করে লিখেছিলেন, 'কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা - সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো।' প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা হোক, কিংবা অন্য মামলায়, বিরোধীদের মধ্যে বিশেষ করে বিজেপি শীর্ষ নেতাদের বারংবার নাম না করেই 'পিসি ভাইপো' বলে তোপ দাগতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন, ' ১১ বছরে টাকা ভ্যানিশ', DA ইস্যুতে মমতার পাল্টা সুজন

অপরদিকে, নিয়োগ দুর্নীতিতে চন্দন মণ্ডলকে জেরা করে উঠে এসেছে একাধিক নতুন তথ্য। সিবিআই সূত্রে খবর, জেরায় ১৬ কোটি টাকা লেনদেনের হদিশ। অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি করে সেই টাকা তুলেছিলেন চন্দন। এফআইআর-এ নাম থাকা চন্দন প্রথম থেকেই ছিলেন আতস কাঁচের তলায়। সেই সময়েই চন্দনের লেনদেন খতিয়ে দেখে ৬ কোটির হদিশ পান তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, হেফাজতে পেয়ে চন্দনকে জেরা করে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও ১০ কোটির হদিশ মিলেছে। চাকরি বিক্রি শুধু নয়, চাকরি পেয়েছেন চন্দনের মেয়ে ও ভাইঝি। চন্দন চাকরি পাইয়ে দিয়েছেন নিকট আত্মীয়দের।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget