এক্সপ্লোর

Suvendu Adhikari: 'পুলিশের মদতে কোনও নথি ছাড়াই গরু পাচার হচ্ছে', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Suvendu on Cattle Scam: রাতের অন্ধকারে গরু পাচারের অভিযোগে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা। কী বললেন শুভেন্দু অধিকারী ?

কলকাতা: রাতের অন্ধকারে গরু পাচারের (Cattle Scam) অভিযোগে ফের সরব শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটে রাজ্যের বিরোধী দলনেতা বিস্ফোরক অভিযোগ জানিয়ে বলেন, 'বিহারের নম্বর প্লেট ও আরজেডি লোগো লাগানো গাড়িতে গরু পাচার। আসানসোলের নতুন এগারা গ্রামের বাসিন্দারা গাড়ি ২টি আটকান। মাঝরাতের পর পুলিশের মদতে কোনও নথি ছাড়াই গরু পাচার হচ্ছে।'

প্রসঙ্গত, গরুপাচার মামলায় সিবিআইয়ের নজরে কলকাতার চারটি সংস্থা। সিবিআই সূত্রে দাবি, এই সংস্থাগুলি ভুয়ো। এগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। গরুপাচারের টাকা এভাবেই লেনদেন হতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। সিবিআই সূত্রে দাবি, তদন্তে দেখা যায়, কলকাতার এই চারটি ভুয়ো সংস্থার সঙ্গে আরও ২৫-৩০টি সংস্থার যোগ রয়েছে। এই চারটি সংস্থার কোটি কোটি টাকার লেনদেন সংক্রান্ত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে সংগ্রহ করে তদন্ত শুরু করে  সিবিআই। খবর সূত্রের। তবে গরুপাচার মামলায় এই মুহূর্তে শিরোনামে অনুব্রত মন্ডল।

গরুপাচার মামলায় (Cattle Scam) ফের জেল হেফাজত হয়েছে তাঁর। ২২ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল সভাপতিকে। এদিন জামিনের আবেদন করেননি অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ। তবে অনুব্রতর মোবাইল ফোন দুটি ফেরত পাওয়া যাবে কিনা, জানতে চান তাঁর আইনজীবী। বিচারক সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে জানতে চান, মোবাইল ফোনগুলি কী অবস্থায় আছে। সিবিআইয়ের আইনজীবী জানান, সেগুলির পরীক্ষা চলছে। এখনই ফেরত দেওয়া সম্ভব নয়। এদিন অনুব্রত এজলাসে থাকাকালীন দিল্লির তিহাড় জেল থেকে ভার্চুয়ালি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। ২২ ডিসেম্বর সায়গলকে ফের ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দেন বিচারক।

গরুপাচার মামলার তদন্তে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছে সিবিআই। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বোলপুরের বাড়িতে যান সিবিআই অফিসাররা। সিবিআইয়ের টিমে ছিলেন এক মহিলা অফিসারও। বাড়িতে উপস্থিত এক পুলিশ কর্মী সাংবাদিকের প্রশ্নে জানান, বাড়িতে সুকন্যা মণ্ডল রয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনুব্রত কন্যার নামে বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না,  এ সব নিয়েই বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন, প্রাথমিকের টেট পরীক্ষায় খুলেছে কন্ট্রোল রুম, রইল জরুরী ফোন নাম্বার

গরুপাচার মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদে হ্যাঁ অথবা না-য়ে উত্তর। সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি, সিবিআই গোয়েন্দাদের কাছে দাবি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। খবর সূত্রের। গতকাল সুকন্যাকে ১ ঘণ্টা ১০ মিনিট জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, ভোলে ব্যোম রাইস মিল ও অনুব্রত কন্যা সুকন্যা যে দুটি সংস্থার ডিরেক্টর, সেই সংক্রান্ত সমস্ত নথি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে খবর, জানতে চাওয়া হয় অনুব্রত কন্যার নামে-বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না। তবে গরুপাচার মামলায় গ্রেফতারের পর অনুব্রত দলকে পাশে পেলেও, রাজ্যের এই একাধিক হেভিওয়েটি নেতা-মন্ত্রীর গ্রেফতারের ঘটনায় সরব বিরোধী দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget