এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মহিলা ও জনজাতি সম্প্রদায়কে ছোট করাই শুভেন্দুর স্বভাব', রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা তৃণমূলের

TMC attacks Suvendu on Birbaha Handa: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল-মন্তব্যের মধ্যেই শুভেন্দুকে নিশানা তৃণমূলের। তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে ট্যুইট।

কলকাতা: রাষ্ট্রপতিকে (President Draupadi Murmu) নিয়ে অখিল-মন্তব্যের মধ্যেই শুভেন্দুকে (Suvendu Adhikari) নিশানা তৃণমূলের (TMC)। তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে ট্যুইট। ‘মহিলা ও জনজাতি সম্প্রদায়কে ছোট করাই শুভেন্দুর স্বভাবের দ্বিতীয় দিক। আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে অসাংবিধানিক কথা শুভেন্দুর। মহিলাদের সম্মান নিয়ে তাঁদের উপদেশ, নিষ্ঠুর পরিহাস’, ভিডিও ট্যুইট করে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের।

প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। আর এর মাঝেই শুভেন্দু ইস্য়ুতে পাল্টা নিশানা তৃণমূলের।

অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। জাতীয় মহিলা কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবিও জানিয়েছেন তিনি।  অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। 

আরও পড়ুন, '৩ দিন পার, অখিল ইস্যুতে ভুল স্বীকার নয় কেন ? ', মমতাকে প্রশ্ন সুজনের

অখিল গিরি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না, মানুষকে নিয়ে চলাই আমাদের ধর্ম'। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'  

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget