এক্সপ্লোর

Kolkata News: আজ দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠক, থাকবেন দিলীপ-সুকান্ত-শুভেন্দুরা

WB BJP's Meeting in Delhi: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট । তার প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। আজ দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠক।

কলকাতা: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এর মধ্যেই আজ দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠক (BJP Meeting)। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুভাষ সরকারের বাড়িতে এই বৈঠকে থাকবেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় (Dilip Ghosh,Sukanta Majumdar, Nisith Pramanik, Locket Chatterjee) সমেত রাজ্যের সমস্ত সাংসদরা। থাকবেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda)। 

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দোরগড়ায় গতসপ্তাহে রাজ্যে সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই রাজ্যে আসেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে অমিত শাহের গাড়িতেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার (Suvendu Adhikari and Sukanta Majumdar)। কলকাতা বিমানবন্দর থেকে সোজা গেলেন মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে। বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে আধ ঘণ্টা বৈঠক সারেন অমিত শাহ। অমিত শাহ আসার আগে মুরলীধর সেন লেনে পৌঁছন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ ঘোষ বলেন, 'এখন আইন শৃঙ্খলা সমস্যা-সহ একাধিক সমস্যা দুর্নীতি যা চলছে, সে বিষয়ে আমাদের কার্যকর্তারা বললেন। এবং আমাদের কর্মীদের মনের অবস্থাটা কী আছে, সমাজ কী ভাবছে, এবং ক্ষমতাশীল পার্টির কী পরিস্থিতি আছে, সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রস্তুতি কী চলছে, সেটা আমাদের রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে ওনাকে জানালেন।' পঞ্চায়েত ভোটে, শাহ-র বঙ্গ বিজেপির জন্য কী টোটকা প্রশ্নের উত্তরে, দিলীপ ঘোষ বলেন, 'আমাদের যারা কর্মী , আমাদের যারা সাপোর্টার, তারা একইরকম আছেন। কত তাড়াতাড়ি তাঁদের কাছে পৌঁছানো যায়, সেই ব্যবস্থা করুন।' প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে গত বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী ডিসেম্বর-ডেডলাইন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তারপর তাঁর দিনক্ষণ ঘোষণা ও পরে তাতে বদল নিয়ে কম জল্পনা হয়নি। যার মাঝেই প্রকাশ্যে এসে পড়ে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতপার্থক্যও।

আরও পড়ুন, পেট্রোল-ডিজেলের দামে হেরফের হল কি কলকাতায় ? কোন শহরে সস্তা জ্বালানি ?

অপরদিকে, ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে আলোচনার পরিবর্তে এখন বাঙালি মজেছে, ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে কোনও চমক দেখা যাবে কি না তা নিয়ে! কখনও শুভেন্দু, কখনও দিলীপ, আবার কখনও সুকান্ত মজুমদার ! সবার মুখেই ঘুরে ফিরে সেই ডিসেম্বর হুঁশিয়ারি! শুক্রবার ব্যারাকপুর থেকেও কাঁপুনির ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি! কিন্তু সেই ডিসেম্বর এই ডিসেম্বর? না কি ২০২৪-এ চমক দেখাবে বিজেপি? এ নিয়েও নিয়েও প্রশ্নের সমুদ্র। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি পাল্টা খেলা হবে স্লোগানও তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার সম্প্রতি এক জনসভায় বলেছেন,  'আপনারা, একপক্ষ মারছে। এটা চলবে না। খেলা এক পক্ষে হয় না। দু’পক্ষে খেলা হবে। খেলা যখন হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমি শুধু এটুকু বলছি।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget