এক্সপ্লোর

Nursing Students Agitation : পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নার্সিং চাকরিপ্রার্থীদের, চাকরির দাবিতে বিক্ষোভ ঘিরে তুলকালাম স্বাস্থ্য ভবনের কাছে

Police- Job Seekers Scuffle : ৬০০০ পদ খালি থাকলেও মাত্র ২ হাজার জনকে কেন চাকরি ? ইন্টারভিউয়ে পাস করার পরেও তাঁরা চাকরি পাননি বলে বিক্ষোভকারীদের দাবি।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : চাকরির দাবিতে (Job Demand Agitation) সল্টলেকে স্বাস্থ্য ভবনের (Swastha Bhavan) কাছে নার্সদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী (Job Seeker)।

অভিযোগ, ৬ হাজারের বেশি সিট থাকলেও চাকরি দেওয়া হয়েছে মাত্র ২১০০ জনকে। ইন্টারভিউয়ে পাস করার পরেও তাঁরা চাকরি পাননি বলে বিক্ষোভকারীদের দাবি। এছাড়া নিয়োগে দুর্নীতি হয়েছে। এনিয়ে হেলফ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Health Recritment Board) কোনও প্রতিক্রিয়া মেলেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। গোটা ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টা ধরে অবরুদ্ধ স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা।

ঠিক কী ঘটনাক্রম

পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা। পুলিশ-নার্সদের মধ্যে ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়ে অবরোধ, বিক্ষোভ দেখালেন নার্সিং চাকরিপ্রার্থীরা। অবরোধ তুলতে পুলিশের বিরুদ্ধে উঠল মারধর, লাঠিচার্জ, কু-কথা বলার অভিযোগ। পাল্টা পুলিশের বিরুদ্ধে স্লোগান তুললেন চাকরি প্রার্থীরা। এক বিক্ষোভকারী বলেছেন, 'গায়ে হাত দিয়েছে, ছোটলোক বলেছে মানুষের যারা সেবা করে তাদের গায়ে কেন হাত দেবে? ছোটলোক কেন বলবে?'

ঠিক কী অভিযোগ

বিক্ষোভকারীদের অভিযোগ, নার্সিং-স্টাফ নিয়োগে দুর্নীতি হয়েছে। ২০২১-এর নভেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হয়নি। অভিযোগ, ৬ হাজারের বেশি সিট থাকলেও চাকরি দেওয়া হয়েছে ২১০০ জনকে। যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের কারও আবেদনের জন্য রেজিস্ট্রেশন নেই। কারও আবার ইন্টারভিউ পর্যন্ত হয়নি। অনেকে আবার ইন্টারভিউয়ে পাস করেও চাকরি পাননি বলে অভিযোগ। স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগের দাবিতে, সোমবার, স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা অবরোধ করেন  চাকরিপ্রার্থীরা। 

মেলেনি রফাসূত্র

ওয়েস্ট বেঙ্গল হেলফ রিক্রুটমেন্ট বোর্ডের দফতর থেকে একটি গাড়ি বেরোতে দেখলে গাড়িটিকে ঘিরে ধরেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েন বেশকয়েকজন চাকরিপ্রার্থী। বিক্ষোভকারীদের ৪ প্রতিনিধি ওয়েস্ট বেঙ্গল হেলফ রিক্রুটমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও, কোনও রফাসূত্র মেলেনি। বিক্ষোভ-অবরোধের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 

 

আরও পড়ুন- ফের রাজ্য ভাগের দাবি, আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি সৌমিত্র খাঁ-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget