এক্সপ্লোর

Kolkata: বিদেশি প্রজাতির পোষ্য কুকুর চুরি, হরিদেবপুর এলাকায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘটনা

Kolkata News: অভিযোগকারিণী দেবলীনা ঘোষের কথায়, 'পুলিশ এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না। এটা মানুষের সঙ্গে হলে কি পুলিশ এমন গা ছাড়া ভাব দেখাতে পারত?' 

সন্দীপ সরকার, কলকাতা: বিদেশি প্রজাতির পোষা কুকুর চুরির (Pet dog theft) অভিযোগ। হরিদেবপুর (Haridevpur) থানা এলাকার ঘটনা। বাইকে করে এসে কুকুরটিকে দু'জন নিয়ে চলে যাচ্ছে, এমনই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় (CCTV footage)। থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাড়ির সামনে থেকে দামি বিদেশি প্রজাতির কুকুর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। মোটরবাইকে করে এসে এক মহিলা ও এক ব্যক্তি কুকুরটিকে নিয়ে চলে যান। কুকুর চুরির এই ঘটনা ঘটেছে হরিদেবপুর থানা এলাকার ঠাকুরপুকুরের দাসপাড়ায়। বেসরকারি সংস্থার কর্মী দেবলীনা ঘোষের বড়ই আদরের, ৮ বছরের গোল্ডেন রিট্রিভার রিয়ো।  

অভিযোগকারিণীর দাবি, গত ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ বাড়ির সামনের গলিতে খেলা করছিল কুকুরটি। আচমকা মোটরবাইকে আসেন এক মহিলা ও এক ব্যক্তি। মহিলা বাইক থেকে নেমে কুকুরটিকে আদর করেন। তারপরই মহিলা কুকুরটিকে কোলে নিয়ে বাইকে উধাও হয়ে যান। পাশের বাড়ির একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।   

ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও প্রিয় পোষ্যকে না পেয়ে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ জানান দেবলীনা। থানায় জমা দেওয়া হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজও। 

অভিযোগকারিণী দেবলীনা ঘোষের কথায়, 'পুলিশ এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না। এটা মানুষের সঙ্গে হলে কি পুলিশ এমন গা ছাড়া ভাব দেখাতে পারত?' 

আরও পড়ুন: Bankura: সরস্বতী পুজোর বিসর্জনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি, মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়

দেবলীনার ভাইয়ের দাবি, 'আমার মনে হয়ে বেআইনি জননের (Illegal breeding) সঙ্গে যুক্ত কেউ এ কাজ করেছে।'

প্রিয় পোষ্যর হদিশ না পেয়ে সোমবার দেবলীনা ইমেলে মুখ্যমন্ত্রী, মেয়র, মেনকা গাঁধী, ডিসি সাউথকে ঘটনার কথা জানিয়েছেন। তাঁর দাবি, ইমেলে মেনকা গাঁধী থানার আধিকারিকের ফোন নম্বর চেয়েছিলেন, তিনি তা পাঠিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কুকুরের ছবি দিয়ে, কেউ খোঁজ দিলে পুরস্কারের ঘোষণাও করেছেন দেবলীনা। 

কবে ফিরে পাবেন রিওকে, আদৌ কি পাবেন? এই দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছেন দেবলীনা। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?
Durga Puja 2026 | কাশী বোস লেনের এবারের ভাবনা 'আদিম'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget