এক্সপ্লোর

Mamata Banerjee: মমতার বক্তৃতা নিয়ে অবমাননাকর মিম! গ্রেফতার রানাঘাটের যুবক, একাধিক ধারায় মামলা, নজরে আরও কয়েক জন

Kolkata Police: অভিযুক্তের বাড়িতে তল্লাশিও চালানো হয়। তাতে মোবাইল-ফোন সহ তাঁর ব্যবহৃত একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) মন্তব্য় নিয়ে অবমাননাকর মিম (Memes) বানানোর অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার হলেন এক ইউটিউবার। তাঁর ওই মিম হিংসা ছড়াতে পারে বলে অভিযোগ দায়ের হয়েছিল থানায়। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। তাঁর মোবাইল ফোন এবং বেশ কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

মমতার মন্তব্য়ের মিম বানিয়ে গ্রেফতার যুবক

কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডাদমন শাখা জানিয়েছে, ধৃতের নাম তুহিন মণ্ডল। বাড়ি রানাঘাটের তাহেরপুরে। সেখানে তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়। তাতে মোবাইল-ফোন সহ তাঁর ব্যবহৃত একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। তারাতলা থানা ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বলে জানা গিয়েছে। সোমবার তাঁকে তাহেরপুরেই তাঁকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাগর দাস নামের ২২ বছর বয়সি এক যুবক। তাঁর অভিযোগ ছিল, ‘টিকটকের প্রচেত’, ‘টোটাল ফান বাংলা’, ‘রেয়া প্রিয়া’, ‘সাগরিকা বর্মন ভ্লগস’, ‘লাইফ ইন দুর্গাপুর’, ‘দ্য ফ্রেন্ট ক্যাম্পাস’ এবং ‘পূজা দাস ৯৮’-সমেত একাধিক ইউটিউব চ্যানেলে কিছু মিম বানিয়ে সম্প্রচার করা হচ্ছে। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য ব্যবহার করা হয়েছে অবমাননা এবং মর্যাদাহানিকর।  

আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেকের অফিসের সামনে থালা বাজিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

এই ধরনের মিমকে ব্যবহার করে কিছু লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলার বিভিন্ন অংশে দাঙ্গায় উস্কানি জোগাতে পারে, তা থেকে প্রাণহানি ঘটতে পারে এবং সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে বলেও লিখিত অভিযোগে জানান অভিযোগকারী ওই ব্যক্তি।

ওই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউটিউব চ্য়ানেল চালানো অভিযুক্তদের বিরুদ্ধে ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৫৩ (দাঙ্গায় উস্কানি), ৫০০ (মর্যাদাহানি) এবং ৫০৪ (শান্তিভঙ্গে ইন্ধন জোগানো) ধারায় মামলা দায়ের হয়।

মন্তব্য বিকৃত করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী নিজেই দাবি করেন

উল্লেখ্য, দুর্গাপুজোয় চা-ঘুগনি বিক্রির পরামর্শ দেওয়ায় নিয়েও সম্প্রতি সমালোচনার মুখে পড়েন মমতা। সোশ্য়াল মিডিয়ায় সে বারও তীব্র প্রতিক্রিয়া ধরা পড়ে। বিজেপি নেতারা রাজভবনের সামনে গিয়ে মুড়ি, ঘুগনি বিক্রি করতে শুরু করে দেন। তা নিয়ে মমতা নিজেই ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ব্যক্তিগত মন্তব্য় বিকৃত করে দেখানো হয় বলে অভিযোগ করেন মমতা। তাঁকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সম্প্রতি ভিন্ রাজ্য থেকে গ্রেফতার হন রোদ্দুর রায়ও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ

ভিডিও

Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?
Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget