এক্সপ্লোর

Kolkata News: খাস কলকাতায় পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

Hare Street Police Station: ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আবির দত্ত, কলকাতা: এবার খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। হেয়ার স্ট্রিট থানা এলাকায় পানশালার এক গায়িকাকে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ধৃতের পুলিশি হেফাজত। ধৃতকে পুলিশি হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্ট। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। তদন্ত শুরু করেছে পুলিশ। (Kolkata News)

খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ যুবক

হেয়ার স্ট্রিট থানা সংলগ্ন একটি পানশালার গায়িকাকেক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মহম্মদ তৌফিক নামের এক যুবককে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ওই যুবকই পানশালার গায়িকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বুধবারই অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চলছে তদন্ত। (Hare Street Police Station)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। জানা গিয়েছে, নির্যাতিতা নিজেই এসে থানায় অভিযোগ জানান। লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগকারিণী জানান, ওই পানশালায় গায়িকা হিসেবে কর্মরত তিনি। গতকাল অভিযুক্ত যুবক গান শুনতে এসেছিলেন। তার পর তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত। এ নিয়ে পানশালার তরফে কিছু জানানো হয়নি সংবাদমাধ্যমে। অভিযোগ খতিয়ে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

আরও পড়ুন: Abhishek Banerjee: সংগঠনে ফের সক্রিয় ভূমিকায়? দলের প্রাক-নির্বাচনী বৈঠকে থাকছেন অভিষেক

অভিযোগকারিণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তৌফিকের একটি দোকান রয়েছে। পেশায় ব্যবসায়ী তিনি। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে হেফাজত হয়েছে। অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষা করা হবে। শুক্রবার গোপন জবানবন্দির আবেদনও জানানো হয়েছে আদালতে। সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে খবর।

ব্যাঙ্কশাল আদালতে পুলিশি হেফাজত ধৃতের, চলছে জিজ্ঞাসাবাদ

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, ধৃত ব্যক্তিকে তাঁর বাড়ির কাছ থেকে পাকড়াও করে আনা হয়। সব দিক খতিয়ে দেখে বুধবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে।  নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই পানশালার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কী জানিয়েছেন, তিনি অপরাধ স্বীকার করেছেন, নাকি অস্বীকার, সেই নিয়ে পুলিশের তরফে কিছু খোলসা করা হয়নি। তবে খাস কলকাতার বুকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget