এক্সপ্লোর

Bowbazar Incident: টানেলে জল ঢুকে বিপদ? ঠিক কী কারণে বারবার বিপত্তি?

Kolkata News:ফের নেমে এল বিপদ! নিঃস্ব হয়ে ফের পথে বাসিন্দারা। বারবার এভাবে ঘর ছাড়া হয়ে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তভোগীরা।

অরিত্রিক ভট্টাচার্য, ময়ূখঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মাত্র আড়াই বছরের ব্যবধান। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। কেএমআরসিএল (KMRCL) সূত্রে খবর, এবারও প্রায় একই পরিস্থিতি। মেট্রোর টানেলে জল ঢুকে মাটি বসে, বাড়িতে ফাটল ধরেছে। সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে KMRCL সূত্রে দাবি করা হয়েছে।

বউবাজার মানেই পুরনো কলকাতা। শতাব্দী প্রাচীন বাড়ি। সেখানে ফের নেমে এল বিপদ! নিঃস্ব হয়ে ফের পথে বাসিন্দারা। বারবার এভাবে ঘর ছাড়া হয়ে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তভোগীরা।

বাসিন্দাদের অভিযোগ:
দুর্গাপিটুরি লেনের বাসিন্দা শ্যামল মণ্ডল বলেন, 'মেট্রো লোক দেখানো কাজ করেছে।' ওই এলাকারই আরেক বাসিন্দা অভিজিৎ মতিলাল বলেন, 'নয় জেনারেশনের বাস, খালি করা এত সহজ নয়...কিন্তু যেতে হবে। ওরা বলছে সেফটির জন্য। মেট্রো কর্তৃপক্ষ কোনও কাজ করেনি। কোথাও ওরা?' ২০১৯ সালেও এই ধরনের একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন এই দুর্গাপিটুরি লেনের বাসিন্দারা। ২০১৯ সালে জলস্তরে ধাক্কা মারে টানেল বোরিং মেশিন, টানেলে। KMRCL সূত্রে খবর, এবারও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, ২০১৯’এর বিপর্যয়ের পর মাটির তলায় আটকে যায় টানেল বোরিং মেশিন চণ্ডী!! TBM তুলতে চৌবাচ্চা তৈরি করা হয়েছিল। এর ঠিক পিছনের অংশটিই দুর্গাপিটুরি লেন।

KMRCL সূত্রে খবর:
মেট্রোর টানেলে কংক্রিট জয়েন্ট বক্স তৈরি করা হচ্ছিল। ৩৮ মিটারের মধ্যে ইতিমধ্যেই ২৯ মিটার কংক্রিটের চাদর বসানো হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৯ মিটার। গত কয়েকদিনের বৃষ্টিতে এখানে জলস্তর বেড়েছে। তার ফলে তৈরি হয়েছে ওয়াটার পকেট। মেট্রোর কাজ চলাকালীন এখানেই দেড় মিটার জায়গা জুড়ে ১১টি পকেট দিয়ে টানেলে জল ঢুকতে শুরু করে। সেই জলের সঙ্গে মিশে ধুয়ে যেতে থাকে মাটি ও বালি। ফলে বসে যায় আশপাশের অংশের মাটি। KMRCL সূত্রে খবর, ইতিমধ্যেই ১০টি জায়গা থেকে জল ঢোকা বন্ধ করা গেছে। বাকি ১টি থেকে জল ঢোকা বন্ধের চেষ্টা হচ্ছে। সিমেন্টের সঙ্গে রাসায়নিক মিশিয়ে দেওয়া হচ্ছে। মাটির বাঁধুনি শক্ত করা হচ্ছে।

সিভিল ইঞ্জিনিয়ার সত্যজিৎ মণ্ডল বলেন, 'টিবিএমকে সরানো হয়েছে। এরপরের কাজ হল ফিক্সিং। সেই কংক্রিটের কাজ এখনও শেষ হয়নি। তার জন্য মাটি বসে যায়। তার জন্য এটা হয়েছে। এর সঙ্গে বৃষ্টি হলে, বসে যাওয়ার সম্ভাবনা আরও বাড়ে।' সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে KMRCL সূত্রে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: বাড়িতে ফাটল, আতঙ্কে ঘরছাড়া বাসিন্দাদের ঠাঁই স্থানীয় হোটেলই

সেরা শিরোনাম

Rashid Khan : উস্তাদ রশিদ খানের অ্যাকাডেমির দুর্গাপুজো দ্বিতীয় বছরে, ছেলে আরমান বললেন ...
'বাবা সরস্বতীপুজো করতেন', দ্বিতীয় বছরে উস্তাদ রশিদ খানের অ্যাকাডেমির পুজো, ছেলে আরমান বললেন ...
Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
News Live Blog : দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানালেন RSS নেতা
দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানালেন RSS নেতা
CPM Book Stall : বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই ! CPM এর বই-বিপণি ভাঙচুর নিয়ে এবার নিন্দায় রাজ্যের RSS নেতা
বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই ! CPM এর বই-বিপণি ভাঙচুর নিয়ে এবার নিন্দায় রাজ্যের RSS নেতা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget