এক্সপ্লোর

Medical Course Scam Busted : ২৫ লক্ষেই ডাক্তারিতে ভর্তির সুযোগ! আরজি করে প্রতারণা চক্রের পর্দাফাঁস

RG Kar Hospital : ২৫ লক্ষ টাকা দিলেই ডাক্তারি কোর্সে ভর্তির সুযোগ। আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সই জাল করে প্রতারণা চক্রের পর্দাফাঁস। গ্রেফতার হাসপাতালের এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ডোনার সিটে MBBS’এ ভর্তির টোপ দিয়ে আগরতলার ২ পড়ুয়ার কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা। কর্তৃপক্ষের তৎপরতায় RG কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) পর্দাফাঁস হল বড়সড় প্রতারণা চক্রের (circle busted)। পুলিশের (police) জালে হাসপাতালেরই এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী (contractual security guard)।

কীভাবে প্রতারণার জাল

RG কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, MBBS’এ ভর্তির জন্য ডোনার কোটায় ২টি আসন রয়েছে। সেই ২টি আসনেই প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা।আগরতলার ২ পড়ুয়ার থেকে নেওয়া হয় ২৫ লক্ষ টাকা। সম্প্রতি ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার জন্য ভিনরাজ্যের ওই ২ পড়ুয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করতেই সামনে আসে প্রতারণার বিষয়টি।

কীভাবে পর্দাফাঁস

RG কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, অধ্যক্ষের সই জাল ও ই-মেল হ্যাক করেছিল প্রতারকরা। শুধু ওই দুই পড়ুয়াই নন, RG কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা করেছিল প্রতারকরা। তাঁর মেয়ের ভর্তির জন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই আধিকারিক। এজন্য হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে একজনের সঙ্গে কথাও বলেন তিনি। কিন্তু কথাবার্তায় সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্বাস্থ্য দফতরের আধিকারিক। এরপরই CCTV ফুটেজ দেখে হাসপাতালের এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ।

প্রতারণা চক্রের পর্দাফাঁস হতেই প্রতিবাদে সরব হয়েছে SUCI-এর ছাত্র সংগঠন AIDSO। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্তকে খোঁজ চলছে।

এদিকে, টসিলিজুমাবকাণ্ডের (Tocilizumab) পর ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Kolkata Medical College Hospital) থেকে চুরির অভিযোগ (Theft Allegation)। এবার অভিযোগ, ২৬টি দামী ইঞ্জেকশন চুরি হয়ে গেছে। কাকতালীয়ভাবে আগেরবার টসিলিজুমাব ইঞ্জেকশনও ২৬টিই চুরি হয়েছিল। অর্থাৎ বারবার কলকাতা মেডিক্যাল কলেজে যাচ্ছে চুরি হচ্ছে তা ২৬টি! দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠতেই বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- খবর প্রকাশের পর পাল্টাল পরিস্থিতি, ১৪ দিন পর পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে ফির বিদ্যুৎ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget