এক্সপ্লোর

Calcutta High Court: কাটল জট, রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস !

HC On RSS 100 years Anniversary Celebration : পুলিশের কাছে আবেদন করা হলেও, NOC-তে 'না', রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস !

সৌভিক মজুমদার ও সন্দীপ সরকার, কলকাতা:: রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস! আদালত ঘুরে আনতে হল আগামীকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অনুমতি পত্র। উদ্যোক্তাদের অভিযোগ, সময় মতো সব নিয়ম মেনে অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলেও, NOC দিচ্ছিল না তাঁরা। এবিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, কাটল জট।

আরও পড়ুন, 'তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে..', যুবভারতীকাণ্ডে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর 

 পুলিশের কাছে আবেদন করা হলেও, NOC-তে 'না', রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস !

কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে RSS-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে সেমিনার।তার অনুমতি আনতেও আদালতের দ্বারস্থ হতে হল উদ্যোক্তাদের।শনিবার রাতের শুনানিতে খুলল জট।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অভিযোগ, সময়মতো সব নিয়ম মেনে কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়।কিন্তু, NOC দিচ্ছিল না তাঁরা। এবিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে RSS।শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বসে বিশেষ আদালত।শেষ মুহূর্তে মেলে কলকাতা পুলিশের অনুমতি। শুনানিতে মামলাকারীর আইজীবীরা অভিযোগ করেন,আমরা ২৫ নভেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়াম বুকিং করেছি।

'পারমিশন রেডি,Fax নম্বর দিলেই সেটা পাঠিয়ে দেওয়া হবে..'

১৩ ডিসেম্বর এবিষয়ে প্রগতি ময়দান থানা ও জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকেও জানানো হলেও পুলিশের তরফে সম্মতিসূচক কোনও মেল আসেনি। মামলায় কলকাতা পুলিশের আইনজীবী হিসাবে ভার্চুয়ালি যোগ দেন আইনজীবী জয়ন্ত সামন্ত। বিষয়টি কী হয়েছে বিচারপতি জানতে চাইলে, কলকাতা পুলিশের আইনজীবী বলেন,তাঁদের তরফে পারমিশন রেডি আছে।Fax নম্বর দিলেই সেটা পাঠিয়ে দেওয়া হবে।
সেইসঙ্গে তিনি আরও জানান, শনিবার রাত ৯টার মধ্য়ে কলকাতা পুলিশের রিপোর্ট সেকশন অর্থাৎ লালবাজারে এলে দিয়ে দেওয়া হবে অনুমতিপত্রের হার্ড কপিও।

কলকাতা পুলিশকে মেল করে অনুমতিপত্র আবেদনকারীর আইনজীবীকে পাঠানোরও নির্দেশ দেন বিচারপতি
 
এরপরই বিচারপতি কৃষ্ণা রাও শনিবার রাত ৯টার মধ্যে লালবাজার থেকে অনুমতি পত্র সংগ্রহ করার জন্য RSS -এর প্রতিনিধিদের নির্দেশ দেন। পাশাপাশি কলকাতা পুলিশকে মেল করে অনুমতিপত্র আবেদনকারীর আইনজীবীকে পাঠানোরও নির্দেশ দেন বিচারপতি। RSS-এর আইনজীবী  রাজদীপ মজুমদার বলেন, কোর্টে না এলে এই পারমিশন পাওয়া যেত না। রবিবার সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে RSS-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই বিশেষ সেমিনার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget