এক্সপ্লোর

Salt Lake Fire: শহরে ফের অগ্নিকাণ্ড, সিটি সেন্টার ওয়ানের সামনে রেস্তরাঁয় আগুন

Kolkata Fire: ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু'টি ইঞ্জিন। 

সুদীপ্ত আচার্য, কলকাতা: ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এবার আগুন লাগল সল্টলেকে। সিটি সেন্টার ওয়ানের সামনে একি রেস্তরাঁয় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু'টি ইঞ্জিন। দাউদাউ করে এখনও আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি আরও কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সিটি সেন্টার ওয়ান সংলগ্ন ওই এলাকা এমনিতেই জনবহুল। সপ্তাহান্তে প্রচুর মানুষও ভিড় করেন সেখানে। তাই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

শনিবার বিকেলে সিটি সেন্টার ওয়ানের সামনের ওই রেস্তরাঁয় আগুন লাগে বলে জানা গিয়েছে। সিচি সেন্টার থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত একটি বিল্ডিংয়ের নীচের তলায় অবস্থিত রেস্তরাঁটি। বিকেল ৪.৩০টের কিছু পর আগুন লাগে বলে জানা গিয়েছে। চার তলা বিল্ডিংয়ের নীচের তলার রেস্তরাঁটিতেই সর্বপ্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।

ওই রেস্তরাঁয় আগুনের লেলিহান শিখা এবং চারিদিকে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন দমকলে। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় দমকলের দু'টি ইঞ্জিন। জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয়রাও জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে আগুন অনেক দূর ছড়িয়ে পড়ে। আশেপাশের বেশ কয়েকটি দোকান তত ক্ষণে পুড়ে ছাই হয়ে যায়। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'বিজেপি, এজেন্সি, চক্রান্ত...মানুষই রুখে দিচ্ছেন, জয়ের কৃতিত্বও মানুষেরই', বললেন মমতা

সিটি সেন্টারের ওয়ানের মতো জনবহুল জায়গায় এই অগ্নিকাণ্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুন লাগার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যে রেস্তরাঁয় আগুন লাগে, সেখানে অনেক মানুষও খেতে গিয়েছিলেন। স্থানীয়রাই নিরাপদে বের করে আনেন তাঁদের। ওই সমস্ত মানুষজনও আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রাই আগুন নেভাতে প্রথম উদ্যোগী হন।

দমকলের তরফে জানানো হয়েছে, আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও আগুন নেভোনোর কাজ চলছে। রেস্তরাঁর পাশে আরও যে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে, সেখানেও পরিস্থিতি তদারকি করে দেখা হচ্ছে। তবে আগুন ছড়ানোর সম্ভাবনা আর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ওই রেস্তরাঁ থেকেই আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget