এক্সপ্লোর

Kolkata News: গার্ডেনরিচের পর শহরে ফের অ্যাপ প্রতারণাচক্রের হদিশ, ভাল রিটার্নের টোপ দিয়ে তোলা হয় ৫০ কোটি

App Fraud: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে অ্যাপের মাধ্যমে টাকা তোলা শুরু হয়। ভাল রিটার্নের টোপ দিয়ে তোলা হতো টাকা।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গার্ডেনরিচের পর শহরে আরও এক অ্যাপ-প্রতারণাচক্রের (App Fraud) হদিশ মিলল। এ বার সল্টলেকে (Salt Lake)। এখনও পর্যন্ত ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ সামনে এসেছে। ২০১৮ সাল থেকে অ্যাপের মাধ্যমে টাকা তোলা হয় বলে বলে দাবি। তাতে  প্রতারণাচক্রের মূল পাণ্ডা হিসেবে স্বর্ণেন্দু জানা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ (Arrest)। 

অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণায় গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে অ্যাপের মাধ্যমে টাকা তোলা শুরু হয় (Kolkata News)। ভাল রিটার্নের টোপ দিয়ে তোলা হতো টাকা। 'আরডিকিউ অল ইন ওয়ান’ অ্যাপের মাধ্যমে টাকা তোলা হতো বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, বাজার থেকে ৫০ কোটির বেশি টাকা তোলা হয়েছিল। 

গার্ডেনরিচে ই নাগেটস গেমিং অ্যাপের মাধ্যনে প্রতারণার অভিযোগ ওঠে। সেই ঘটনায় আমির খান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক একই ভাবে 'আরডিকিউ অল ইন ওয়ান’ অ্যাপের মাধ্যনমে গত চার বছরে ৫০ কোটি টাকা তোলা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশের দাবি, টাকার অঙ্ক ১০০ কোটিও ছুঁতে পারে। 

আরও পড়ুন: Firhad on Anubrata: বীরভূমের বাঘ বেরিয়ে আসার অপেক্ষা, শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে, অনুব্রতর গড়ে বললেন ফিরহাদ

এখবনও পর্যন্ত ৩২ কোটির প্রতারণা নিয়ে সল্টলেকের ইলেকট্রনিক্স থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত স্বর্ণেন্দু আদতে হুগলির তারকেশ্বরের বাসিন্দা। জানা গিয়েছে, ওই অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অনলাইনে টাকা আসত। মাসে কখনও ২ শতাংশ, কখনও আবার ৩ শতাংশ সুদ পেতেন তাঁর, যা অন্য় ব্যাঙ্কের বার্ষিক সুদের হারের তুলনায় অনেকটাই বেশি।

প্রতারিত এক ব্যক্তি এবিপি আনন্দে বলেন, "স্বর্ণেন্দু জানা তারকেশ্বরের ছেলে বলে জানি। সেখানে অফিস খুলে প্রথম অ্যাপের মাধ্যমে স্টকে টাকা খাটানোর কথা বলে। পর পর টাকা নিয়ে গিয়েছে। নানা ভাবে প্রলোভন দিয়েছে। কিন্তু নানা অজুহাতে হগত এক বছর ধরে টাকা দেওয়া বন্ধ রেখেছে। ডিম্য়াট, সেভিংস অ্যাকাউন্টগুলিও অকার্যকর। "

অনলাইনে টাকার লেনদেন হতো, ছিল এজেন্টও

শুধু অনলাইনই টাকা আসত না, এজেন্টও নিয়োগ করা হয়েছিল। গ্রামে-গঞ্জে গিয়ে নগদ তুলে আনতেন তাঁরা। কিন্তু ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সকলে সুদ নিয়মিত পেলেও, ২০২১-এর ২৪ নভেম্বরের পর থেকে মুনাফার টাকা পাচ্ছিলেন না আমানতকারীরা। কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ। স্বর্ণেন্দুকে গ্রেফতার করা হলেও, সংস্থার আরও তিন ডিরেক্টর বেপাত্তা। স্বর্ণেন্দুকে এ দিন বিধাননগ আদালতে তোলা হয়। তাঁকে নয় দিনের হেফাজতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিশ পেতে চাইছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget