এক্সপ্লোর

TMC Inner Clash : 'কাজ করতে দিচ্ছে না, ভয় দেখানো হয়েছে', দলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ অপর তৃণমূল কাউন্সিলরের

South Dumdum Municipality : যাবতীয় অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী কাউন্সিলরকে 'বোনের মতো' বলে জানিয়ে দলের মধ্যে যাবতীয় কথা জানানোর কথা বলেছেন অভিযুক্ত কাউন্সিলর।

জয়ন্ত পাল ও হিন্দোল দে, কলকাতা : তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভয় দেখানো, কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ অপর তৃণমূল কাউন্সিলরের! তৃণমূলের (TMC) ২ কাউন্সিলরের মধ্যে ‘লড়াই’য়ে সরগরম দক্ষিণ দমদম পুরসভা এলাকা (South Dumdum Municipality Area)। দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকা দখল করে সিন্ডিকেট চালানোর অভিযোগ করেছেন তৃণমূলের অপর কাউন্সিলর। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মার বিরুদ্ধে অভিযোগ করেছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহা। তাঁর অভিযোগ ‘কাউন্সিলর হওয়ার পর থেকে এলাকায় ঢুকতেই দিচ্ছে না। কাজ করতে দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে’। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী কাউন্সিলরকে 'বোনের মতো' বলে জানিয়ে দলের মধ্যে যাবতীয় কথা জানানোর কথা বলেছেন রাজু শেনশর্মা।

ঠিক কী ঘটেছে

দমদমের এমসি গার্ডেন রোডে ভারতী বিদ্যামন্দির স্কুলে এদিন দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে গণ্ডগোল, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্কুলের সমস্যা নিয়ে এলাকায় গেলে হুমকি, ধাক্কাধাক্কির অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। যার পরই ভয় দেখানোর, কাজ করতে না দেওয়ার বিস্ফোরক অভিযোগ করেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহা। তাঁর অনুগামীরা যে ঘটনার পর নাগেরবাজার থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। পুলিশ পরে স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষের বয়ান নথিভুক্ত করেন।

পুলিশের কাছেও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মার বিরুদ্ধে অভিযোগ জানান ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে দলের মধ্যে তাঁর বক্তব্য রাখার কথাই জানিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর।

চেয়ারপার্সন কী জানাচ্ছেন

দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী জানিয়েছেন, দুই কাউন্সিলরের এই 'লড়াইয়ের' বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। গোটা বিষয়টা খোঁজ-খবর করে দেখছেন তিনি। তবে দুই কাউন্সিলরের মধ্যে কোনও সমস্যা রয়েছে, সেটা কেউই আগে প্রকাশ্যে আনেননি। শুক্রবার পুরসভার তরফে এক মিটিংয়েও এ বিষয়ে কিছু বোঝা যায়নি বলেই দাবি তাঁর। 

আরও পড়ুন- সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে তৃণমূল বিধায়কের আপ্ত-সহায়ক

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget