এক্সপ্লোর

Kolkata News: ইতিহাস কি নতুন করে লেখা উচিত? মতের দ্বন্দ্বে জমজমাট বিতর্কসভা

Kolkata News Update: ইতিহাস নতুন করে লেখা উচিত। শনিবার এই বিষয়ের উপর বিতর্কসভার আয়োজন করেছিল সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একঝাঁক বিদ্বজন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ইতিহাস নতুন করে লেখা উচিত। শনিবার এই বিষয়ের উপর বিতর্কসভার আয়োজন করেছিল সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একঝাঁক বিদ্বজন। মণিশঙ্কর আইয়ার, জহর সরকার, মনীশ তিওয়ারি-সহ অনেকে। সঞ্চালনা করেছেন চিকিৎসক কুণাল সরকার। বিতর্কসভার সূচনা করেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল ফাদার ডমিনিক সাভিও। বিতর্কসভায়, এই বিষয়ের উপরেই উঠে এসেছে পক্ষে-বিপক্ষের একাধিক মতামত। ক্যালকাটা ডিবেটিং সার্কেলের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, আঠাশতম ফাদার জরিস মেমোরিয়াল, নিহিল আলট্রা ট্রফি ন্যাশনাল ডিবেটের। সঞ্চালকের ভূমিকায় ছিলেন চিকিৎসক কুণাল সরকার। ভারতের ইতিহাসকে নতুন করে লেখা উচিত কি না, তার পক্ষে-বিপক্ষে বক্তব্য রাখেন ৮ জন বিশিষ্ট ব্যক্তি। 

জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম বলেন, 'ইতিহাসে নারীদের সেভাবে গুরুত্বই দেওয়া হয়নি। তাদের লুজার হিসেবে দেখানো হয়েছে। সীতা মোটেই লুজার ছিলেন না।' কংগ্রেসের সাংসদ ও জাতীয় মুখপাত্র মনীশ তিওয়ারি বলেন, 'ইতিহাস নতুন করে লিখলেও ঘটনাগুলি তো পাল্টাবে না। মারাঠায় একজন মুসলিম সেনাপতি ছিলেন। আকবরের হিন্দু সেনাপতি ছিলেন।' আলোচনার মধ্যে উঠে এসেছে বর্তমান ঘটনার প্রসঙ্গও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেন, 'আজকের দেশের শাসকদল কথায় কথায় মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরুর সমালোচনা করেন। নেতাজির আজাদ হিন্দ ফৌজের দুই বাহিনীর নাম ছিল তাঁদের নামে।'
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ইতিহাসবিদ সঞ্জীব সান্যাল বলেন, 'আমরা ছোটবেলায় যা ইতিহাস শিখেছে, তাতে অনেক কিছু আড়াল করা হয়েছে। রাজা পৃথুর নাম শুনেছেন? যিনি অসমে বিভিন্ন সুলতানদের হারিয়েছিলেন।' ইতিহাসকে নতুন করে লেখা দরকার বলে মনে করছেন JNU-র অধ্যাপক আনন্দ রঙ্গনাথন। তিনি বলেন, 'নেহরুকে স্বাধীনতার সমর্থক বলে জানা ছিল, কিন্তু তিনি অনেককিছু ব্যান করেছিলেন।' তবে এর সঙ্গে সহমত হননি তৃণমূল সাংসদ ও প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার। তাঁর বক্তৃতায় উঠে এসেছে বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনা। 

আরও পড়ুন: 'নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ' পোস্টার পড়ল বারাসাতে

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget