এক্সপ্লোর

Kolkata News: অ্যাকাডেমি অফ ফাইন আর্টস নিয়েও রাজনীতি! উঠল অধিগ্রহণের দাবি, রাজ্যের সহযোগিতা নেই, পাল্টা বোর্ড

Academy of Fine Arts: অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, ঐতিহ্যের এই প্রতিষ্ঠানেও এবার লাগল ‘রাজনীতির ছোঁয়া’। দাবি উঠল রাজ্য সরকারের অধিগ্রহণের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ (Academy of Fine Arts) অধিগ্রহণ করুক রাজ্য সরকার। এই দাবিতে অনশনে বসেছেন তৃণমূল (TMC) প্রভাবিত কর্মী সংগঠন। রক্ষণাবেক্ষণ না হওয়া-সহ একাধিক অভিযোগ তুলেছে তারা। উল্টো দিকে, রাজ্য সরকারের থেকে সহযোগিতা মিলছে না বলে, অভিযোগ করেছে বোর্ড অফ ট্রাস্টি।

‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর গায়েও রাজনীতির রং!

‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’, ঐতিহ্যের এই প্রতিষ্ঠানেও এবার লাগল ‘রাজনীতির ছোঁয়া’। দাবি উঠল রাজ্য সরকারের অধিগ্রহণের। লেডি রাণু মুখোপাধ্যায়ের সময় থেকে বিশেষ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়ে আসছে ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।’ কিন্তু এখানকার তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠন দাবি তুলেছে, অবিলম্বে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। 

এই দাবিতে, দু’দিন ধরে প্রতিষ্ঠানের গেটে অনশন চালাচ্ছেন কর্মী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার, আন্দোলনমঞ্চে হাজির হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অসীম বসুও। ছিলেন শিল্পীদের একাংশ।

অ্যাকাডেমির কর্মী সংগঠনের চেয়ারম্য়ান অসীমকুমার বসু বলেন, "সরকারকে অধিগ্রহণ করতে বলেছি। কারণ এখানে অনেক ছবি চুরি হয়ে গেছে, মিটিং হচ্ছে না, রক্ষণাবেক্ষণ নেই।" যদিও কর্মী সংগঠন পাল্টা বোর্ডকেই কাঠগড়ায় তুলেছে।

আরও পড়ুন: Anubrata Mandal: ‘দিদিমণির নয়নের মণি, টাকা পয়সার খনি’, অনুব্রতর গ্রেফতারিতে কবিতা নামালেন অনুপম

অ্যাকাডেমির কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ দাস বলেন, "প্রতিবাদ করলে আমাদের চাকরি চলে যাচ্ছে, এটা সরকারকে অধিগ্রহণ করা উচিত, সংগ্রহশালা দীর্ঘদিন বন্ধ রেখেছে, গেট খোলে না, মঞ্চ ভেঙে পড়ছে।"

যদিও এই অভিযোগ মানতে নারাজ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বোর্ড অফ ট্রাস্টি। উল্টে তাদের দাবি, রাজ্য সরকারের কাছে সাহায্য মিলছে না। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বোর্ড অফ ট্রাস্টি তথা চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যা বলেন, "এটা অবান্তর কথা, ওরা এটা বলার কে? চারজন দাবি করলেই তো এটা হয়ে যাবে, সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়েছি...তার ফল মেলেনি।"

রাজ্য সরকার সহযোগিতা করছে না, অভিযোগ বোর্ড অফ ট্রাস্টির

১৯৫০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের তৎপরতায় ক্যাথিড্রাল রোডে পথচলা শুরু হয়েছিল, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের। ঐতিহ্যের এই প্রদর্শনশালা, বাঙালির সংস্কৃতির তীর্থক্ষেত্রেও এবার ঢুকে পড়ল রাজনীতি, তা নিয়ে ছড়াচ্ছে অসন্তোষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget