এক্সপ্লোর

Accident Death: কলকাতা থেকে পূর্ব বর্ধমান, কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

Accident: কলকাতা থেকে পূর্ব বর্ধমান, শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ৩ মোটরভ্যান আরোহীর।

প্রবীর চক্রবর্তী ও কমলকৃষ্ণ দে: ডিউটিতে যাওয়ার পথে থানার সামনেই লরির ধাক্কায় মৃত্যু হল ঠাকুরপুকুর থানার কনস্টেবলের। অন্যদিকে, বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ মোটরভ্যান আরোহীর। দু'ক্ষেত্রেই অধরা অভিযুক্তরা । 

জোড়া দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের: কলকাতা থেকে পূর্ব বর্ধমান (East Burdwan), শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ৩ মোটরভ্যান আরোহীর । অন্যদিকে, ঠাকুরপুকুরে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর । ঘড়ির কাঁটায় শনিবার তখন সকাল ৬টা ১০। স্থানীয় সূত্রে খবর, পর্ণশ্রীর বিজি প্রেসের বাড়ি থেকে মোটরবাইকে চড়ে ডিউটিতে আসছিলেন ঠাকুরপুকুর থানার কনস্টেবল শিশির মণ্ডল । থানার কাছে ইউ টার্ন নেওয়ার সময়, পিছন থেকে বালি বোঝাই লরি তাঁর বাইকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (Vidyasagar State General Hospital) নিয়ে গেলে বছর ৪৪-এর পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

চালক পলাতক: ঠাকুরপুকুর থানার পুলিশ লরিটিকে আটক করলেও, চালক পলাতক। অন্যদিকে, পূর্ব বর্ধমান। বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে (NH19) ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ মোটরভ্যান আরোহীর। গুরুতর জখম অবস্থায় আরও ১ জন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন । পুলিশ সূত্রে খবর, মোটরভ্যানে চড়ে ৪ জন দুর্গাপুরে যাচ্ছিলেন । এদিন ভোর ৪টে নাগাদ বর্ধমানের মিরছোবা এলাকায় পিছন থেকে ভ্যানে ধাক্কা মারে ট্রাক । 

ঘাতক ট্রাকের চালকের খোঁজে পুলিশ: স্থানীয়দের অভিযোগ, পুলিশ দেরিতে আসায় দীর্ঘক্ষণ জাতীয় সড়কে পড়েছিল মৃতদেহ। পরে পুলিশ এলে মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয়রা  আইসি বর্ধমানের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বেশকিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ঘাতক ট্রাকের চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ । 

আরও পড়ুন: Contai News: চুক্তির পরও অনুষ্ঠান হয়নি, ৫ দিন ধরে মিউজিক্যাল ট্রুপেকে আটকে, টাকা চাওয়ার অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে

চিংড়িঘাটায় বাসচালকের তাণ্ডব: গতকাল কলকাতায় বেপরোয়া বাসচালকের তাণ্ডবের ভয়াবহ পরিণতি সামনে আসে। চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে বাসের ধাক্কা! গুরুতর ভাবে জখম হয়েছেন ওই বাসে থাকা হোটেল ম্য়ানেজমেন্টের বেশ কয়েকজন পড়ুয়া। 

চুঁচুড়ায় বড়সড় দুর্ঘটনা: চুঁচুড়ার বিশালাক্ষ্মীতলায় রাস্তায় ধস নামায়, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালি বোঝাই লরি। রাস্তা ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। এদিন সকাল ৮টা নাগাদ চুঁচুড়ার পিপুলপাতি থেকে ইমামবাড়া হাসপাতালে যাওয়ার রাস্তায় উল্টে যায় বালি বোঝাই লরি। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। লরির চালক জানিয়েছেন, আচমকা রাস্তায় ধস নামায়, লরির চাকা গর্তে বসে যায়। কী কারণে ধস, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget