এক্সপ্লোর

Nursing Job Seekers' Agitation : নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে দিনভর ধুন্ধুমার, অসুস্থ ১, আটক শতাধিক ?

Uproar over Nursing Job Seekers' Agitation : পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে বিক্ষোভকারী নার্সদের। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা।

কলকাতা : নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে দিনভর ধুন্ধুমার স্বাস্থ্যভবনের সামনে। ১০৪ জনকে বিভিন্ন থানায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন এক বিক্ষোভকারী। রিক্রুটমেন্ট বোর্ডের কোনও প্রতিনিধিকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে বলে দাবি জানান বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীরা।

বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে আজ নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে উত্তেজনা ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে বিক্ষোভকারী নার্সদের। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা।

কেন বিক্ষোভ ? কী দাবি বিক্ষোভকারীদের ?

গত সপ্তাহে জিএনএম নার্স এবং বিএসসি নার্সিংয়ের রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা যায়, যত জনের রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেই অনুযায়ী অনেক সিট খালি রয়েছে। সেই আসনগুলিতে নিয়োগের দাবিতেই বিক্ষোভ। প্রাথমিকভাবে তাঁরা দাবি জানান, খালি আসনে রিক্রুটমেন্ট করতে হবে। এই দাবি নিয়ে তাঁরা যখন স্বাস্থ্যভবনে যান, তখন তাঁদের সঙ্গে পদাধিকারী কেউ কথা বলেননি। এরপরই গেটের সামনে বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে তাঁরা স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকে যান।   

প্রায় আড়াই হাজার আসন ফাঁকা আছে। এইসব ফাঁকা আসনে দ্রুত নিয়োগের দাবি জানান তাঁরা। এদিকে একটি মেধাতালিকা টাঙানো হয়েছে। তাতে অস্বচ্ছতার অভিযোগ জানান বিক্ষোভকারীরা। দুর্নীতির অভিযোগ তোলেন তাঁরা। যদিও হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে চেয়ারম্যান সুদীপ্ত রায় জানিয়ে দেন, বিপুল সংখ্যক নার্স নিয়োগ হচ্ছে। এতে স্বচ্ছতা রয়েছে। এই প্রথম মেধাতালিকা টাঙানো হয়েছে। তিনি জানান, যে আসনগুলিতে নিয়োগ করা যায়নি, সেগুলি সংরক্ষিত আসন। সংরক্ষিত আসনে আন্যদের নিয়োগ করা যায় না। এটা সংবিধানবিরোধী।

স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, পুরো বিষয় নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তাঁরা প্রস্তুত ছিলেন। তবে, তার মধ্যেই গন্ডগোল বেড়ে যায়। যাঁরা আসেন, তাঁরা বিক্ষোভ করতে থাকেন। এর জেরে বিশৃঙ্খলা তৈরি হয় এবং পুরো বিষয়টি ভেস্তে যায়।

গতকালও চাকরির দাবিতে সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Health Recruitment Board) সামনে নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, নার্সিং-স্টাফ নিয়োগে দুর্নীতি হয়েছে। ২০২১-এর নভেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হয়নি। অভিযোগ, ৬ হাজারের বেশি সিট থাকলেও চাকরি দেওয়া হয়েছে ২১০০ জনকে। যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের কারও আবেদনের জন্য রেজিস্ট্রেশন নেই। কারও আবার ইন্টারভিউ পর্যন্ত হয়নি। অনেকে আবার ইন্টারভিউয়ে পাস করেও চাকরি পাননি বলে অভিযোগ।

স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগের দাবিতে, সোমবার, স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা অবরোধ করেন  চাকরিপ্রার্থীরা।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget