এক্সপ্লোর

Kolkata Weather: ভ্যাপসা গরমে হাঁসফাঁস কলকাতাবাসী, তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি পর্যন্ত! কবে বৃষ্টি?

Kolkata Rain Forecast: আজ রবিবার, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।

কলকাতা: পশ্চিমবঙ্গের দুই দিকে এখন সম্পূর্ণ ২ রকম আবহাওয়া। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় দার্জিলিং সহ পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। অন্যদিকে, আপাতত দক্ষিণবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

দশদিন আগেই বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে ২৯ মে পর্যন্ত এগিয়ে আপাতত থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর উত্তরাংশ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিনাংশ ২৬ শে মে থেকে একই জায়গায় রয়েছে। মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বাই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন পাকিস্তান থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত পাঞ্জাব হরিয়ানার উপর দিয়ে। আরো একটি অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে বিদর্ভ পর্যন্ত। অরুণাচল প্রদেশের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। 

সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খুব সামান্য সময়ের সামান্য বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে হালকা ঝড়ো বাতাস বইতে পারে। তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে। জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। গরম ও শুষ্ক আবহাওয়া সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে।

আজ রবিবার, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। নীচের তিন জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবারের পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা কম হলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাতে। 

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। কখনও কখনও সম্পূর্ণ মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। ভ্যাপসা গরমে অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই।  স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget