এক্সপ্লোর

BJP News: 'অব্যাহতি নিলাম', নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সব পদ 'ছাড়ছেন' বিজেপি বিধায়ক ! বঙ্গে ফের গেরুয়া শিবিরে 'দ্বন্দ্ব'

Manoj Kumar Oraon : এনিয়ে জানতে মনোজ ওঁরাওকে ফোন করা হলেও তা সুইচ অফ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

দীপক ঘোষ, কলকাতা : ২০২৬-এর বিধানসভা ভোটের আগে ফের বঙ্গ বিজেপিতে 'দ্বন্দ্ব'! নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সব পদ 'ছাড়ছেন' বিজেপি বিধায়ক! 'শুভেন্দু অধিকারীদিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠেপড়ে লেগেছেন।' নেতৃত্বের একাংশের বিরুদ্ধে এই ভাষাতেই সরব হলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক! নেতৃত্বের একাংশকে অভিযুক্ত করে দলীয় সব পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি ! সোশাল মিডিয়া পোস্টে মনোজ ওঁরাও লিখলেন, 'একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকব।' এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নাম না করে কাদের দিকে নিশানা করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক ?

বিস্তারিত...

দলে অভ্যন্তরীণ দড়ি টানাটানি বা কোন্দলের কারণেই এটা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা অবশ্য মনোজ ওঁরাও বলেননি। তাঁর বক্তব্য, দলীয় যেসব পদ ছিল সেগুলি থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। অর্থাৎ, দলের অভ্যন্তরীণ সমীকরণ, নেতৃত্বের প্রশ্নে তাঁর ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ তিনি প্রকাশ্যে জানালেন। রাজনৈতিক মহল মনে করছে, হয়ত এর আগে নিজের বক্তব্য তিনি দলে জানিয়েছেন, কিন্তু তাতেও কোনও ব্যবস্থা না হওয়ায়, নিজের ক্ষোভের কথা সোশাল মিডিয়ায় জানালেন বিজেপি বিধায়ক। তবে দলীয় নেতৃত্ব বলছেন,  মনোজ ওঁরাওয়ের যদি কোনও ক্ষোভ থেকে থাকে, তাহলে নেতৃত্ব অবশ্যই তাঁর সঙ্গে কথা বলবেন। কথা বলে তাঁর ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হবে। 

এনিয়ে জানতে মনোজ ওঁরাওকে ফোন করা হলেও তা সুইচ অফ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

ফেসবুক পোস্টে কী লিখলেন বিজেপি বিধায়ক ?

মনোজ কুমার ওঁরাও লিখলেন, "শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠেপড়ে লেগেছেন। কিন্তু কয়েকজন সাধারণ কর্মীর ভাবাবেগে আঘাত করে ও তাঁদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছেন। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাঁদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোনও দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম। 
একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকব।"

এর আগে দলের বিরুদ্ধেই সরব হন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়। '৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভায় মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হল। নির্বাচিত বিধায়কদের দলে কোনও মূল্য নেই। করদহ, ভিকাহারের মণ্ডল সভাপতিকে চিনিও না, জানিও না। দল জানে আমি শুধু বিধায়ক নই, দলের একজন সংগঠক। দলের অত্যন্ত পুরনো সংগঠকদের নাম দিয়েছিলাম মণ্ডল সভাপতি হিসাবে। দুর্ভাগ্য ডিআরও ও জেলা সভাপতি যাঁরা আমাকে গত বিধানসভায় হারানোর চেষ্টা করেছিলেন, তাঁদের কথায় সভাপতি নির্বাচন হয়েছে।' দলের বিরুদ্ধেই সরব হন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget