এক্সপ্লোর

Kunal Ghosh: উপনির্বাচনে ৬ কেন্দ্রে জামানত জব্দ বামেদের, গানের সুরে কটাক্ষ কুণালের

TMC: লোকসভার পর বিধানসভার উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার। ছটি কেন্দ্রের ছটিতেই জামানত জব্দ হয়েছে বাম ও বাম সমর্থিত প্রার্থীদের।

কলকাতা: ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে ছটিতেই জামানত জব্দ হয়েছে বাম ও বাম সমর্থিত প্রার্থীদের। আর এই প্রেক্ষাপটে সিপিএমকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাল্টা জবাব দিয়েছে সিপিএম।

লোকসভার পর বিধানসভার উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার। ছটি কেন্দ্রের ছটিতেই জামানত জব্দ হয়েছে বাম ও বাম সমর্থিত প্রার্থীদের। আর এই প্রেক্ষাপটে সিপিএমকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর কটাক্ষ করতে গিয়ে তৃণমূল নেতার গলায় শোনা গেল সম্প্রতি জনপ্রিয় হওয়া একটি গানের প্যারোডি। কুণাল ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন। ছয়ের মধ্যে ছটা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিপুল জয় এবং কুৎসার বিরুদ্ধে মানুষের রায়। গতকালের গান ছিল যে, তৃণমূল তো জিতেছে। বিজেপি তো হেরেছে। কিন্তু এই যে বড় বড় কথা বলার পর সিপিএম...তো গতকাল গান ছিল অরিজিৎ সিংহের মতো, আর কবে আর কবে আর কবে, সিপিএম শূন্য থেকে এক হবে।'' পাল্টা জবাব দিয়েছে সিপিএম। শতরূপ ঘোষ বলেন, "কুণাল ঘোষ নাকি আর জি কর আন্দোলন নিয়ে ব্যঙ্গ করেছে। বলেছে সিপিএম কবে এক হবে, দুই হবে, তিন হবে, পাঁচ হবে ওনার দুশ্চিন্তার শেষ নেই। ওদের এই ব্যঙ্গ দেখে গোটা বাংলার মানুষ দেখছেন কারা তক্কে তক্কে ছিল ভোটের রেজাল্টকে অজুহাত করে আর জি করের ঘটনাকে ছোট করে দেখানোর। কী বোঝাতে চাইছে কুণাল ঘোষ যে ভোটের রেজাল্ট বলে দিল, বাংলার মানুষ বলে দিলেন আর জি করে যা হয়েছে ঠিক হয়েছে?''

শনিবার যে ছটি বিধানসভা কেন্দ্রের ফল বেরিয়েছে, তার মধ্যে, কোচবিহারের সিতাইয়ে বিজেপি, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের জামানত জব্দ হয়েছে। মাদারিহাটে জামানত জব্দ হয়েছে কংগ্রেস এবং RSP-র। এখানে তো বাম কংগ্রেসের লড়াই হয়েছে কার্যত নোটার সঙ্গে। নৈহাটিতে বাম সমর্থিত CPIML-এর প্রার্থী এবং কংগ্রেসের জামানত জব্দ হয়েছে। হাড়োয়ায় জামানত জব্দ হয়েছে সিপিএমের জোটসঙ্গী ISF, কংগ্রেস এবং বিজেপির। যে মেদিনীপুর একসময় ছিল কংগ্রেসের গড়। সেখানে কংগ্রেস নেমে গেছে চার নম্বরে। আর, সিপিএম প্রার্থী দ্বিতীয় হয়েছেন। তাঁরও জামানত জব্দ হয়েছে। তালডাংরাতেও জামানত জব্দ হয়েছে সিপিএম আর কংগ্রেস প্রার্থীর। অর্থাৎ উপনির্বাচনে শাসক তৃণমূলের দাপটে প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে সব বিরোধী দলই। কিন্তু এদিন সিপিএমকে নিশানা করে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ। এপ্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "কুণাল ঘোষ খালি কুকথা বলে এটা সবাই জানে। কুণাল ঘোষ যেহেতু দু'একটা লিখতে জানে, পড়তে জানে, ২-১টা গান গাইতে জানে, গান লিখতে জানে তাতে মানে যাই হোক না কেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এপাং ওপাং ঝপাং বলে কবিতা লিখতে পারে, তাহলে কুণাল ঘোষ কেন গান গাইতে পারবে না?''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, কী নিয়ে আলোচনার সম্ভাবনা?

 

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget