এক্সপ্লোর

Kunal attacks Sukanta : "কিছু বিষয় কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য", কোন প্রসঙ্গে সুকান্তকে খোঁচা কুণালের ?

BJP Rally : সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর কমিশনারেট অভিযান চলে। সেখানের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার

কলকাতা : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত চড়ছে রাজনৈতিক পারদ। এক পক্ষের অপর পক্ষকে কটাক্ষ-পাল্টা কটাক্ষ করা লেগেই রয়েছে। এবার সুকান্তু মজুমদারের (Sukanta Majumdar) 'ভয়ঙ্কর খেলা হবে' হুঁশিয়ারির পাল্টা বিদ্রুপ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, "ওঁর মনে রাখা উচিত কিছু কিছু জিনিস কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য"।

নৈহাটি, জগদ্দল, ভাটপাড়া, কাঁকিনাড়ায় একের পর এক বোমা উদ্ধার হয়েছে। কাঁকিনাড়ায় বোমা ফেটে শিশুর মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আজ ব্যারাকপুর কমিশনারেট অভিযান নামে বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর কমিশনারেট অভিযান চলে। সেখানের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার।

সুকান্তর-হুঁশিয়ারি-

কার্যত অনুব্রত মণ্ডলের ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "একপক্ষের খেলা হবে না, ভয়ঙ্কর খেলা হবে। একপক্ষ মারছে, এটা চলবে না। আমরা তো খেলার জন্য ডাকছি দিল্লিতে। আসুন না একটু দিল্লিতে, কেউ যেতে চাইছেন না।"

এর জবাব পাল্টা সুকান্তকে একহাত নিয়ে কুণাল ঘোষ মন্তব্য করেন, আসলে কিছু কিছু ব্যাপারে বয়স হওয়ার আগে, ছেলেরা বা মেয়েরা যখন বড়রা যা বলছে তা করতে চায়, অনেকটা সেরকম। যে যে ডায়লগ এর আগের লোকেরা দিয়েছে, সেগুলো কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এবার সুকান্ত মজুমদার তাঁকেও কিছু বলতে হবে। নাহলে দিলীপবাবু বা শুভেন্দু..এদের বাচালতার সঙ্গে পাল্লা দিতে পারছেন না। ফলে তিনি যথেষ্ট জুনিয়র বা অপরিণত হওয়া সত্ত্বেও, ওঁকে এ ধরনের অবান্তর কথা বলতে হবে।"

এরপরই আসে বিধানসভা ভোটের প্রসঙ্গ। কুণাল বলেন, "আরে ভোটটা তো গেল বাংলায়। বিধানসভা ভোটটা তো, দিল্লির কাকা-জ্যাঠা সকলকে ডেলি প্যাসেঞ্জারি করিয়ে হারলেন। এরপর এখন লেঠেল বাহিনীকে ভরসা করে, এজেন্সির ভরসায় হুমকি দিচ্ছেন। এর সঙ্গে কি গণতন্ত্রের কোনও সম্পর্ক আছে ? আপনাদের যা ক্ষমতা আছে করে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী থেকে স্বারষ্ট্রমন্ত্রী, তাঁদের ডেইলি প্যাসেঞ্জারি করিয়েও মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। এখন আপনারা প্রতিহিংসার রাজনীতি করছেন। আবার বলছি, বড়দের বাচালতা দেখে, বড়দের সিনেমায় নাক গলাচ্ছেন সুকান্ত মজুমদার। ওঁর মনে রাখা উচিত, কিছু কিছু বিষয় কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য।"

আরও পড়ুন ; "যতক্ষণ প্রধানমন্ত্রী মোদি আছেন, কোনও চোর ছাড় পাবে না", হুঁশিয়ারি সুকান্তর

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget