এক্সপ্লোর

Kunal On Mithun : 'পদ্মশ্রী পেতে এই গঙ্গারামকে দিয়ে সুপারিশ করিয়েছিলেন মিঠুন', আবার বোমা ফাটালেন কুণাল

Kunal On Mithun ProjaPoti : কুণাল ঘোষের দাবি, তাঁর বাড়িতে নারায়ণ পুজোয় অতিথি ছিলেন মিঠুন, কুণাল তাঁকে দাদা ডাকতেন !

কলকাতা : প্রজাপতি হইহই করে দেখছে মানুষ। মিঠুন ( Mithun Chakraborty )  - দেব  ( Dev ) উভয়েরই প্রশংসায় অনুরাগীরা। দেবের কথায়, হইহই করে টিকিট কেটে প্রজাপতি  ( Projapoti Movie ) দেখছে মানুষ ! এই পরিস্থিতিতে ফের একবার কুণাল - কটাক্ষের জবাব দেন মিঠুন। বলেন, 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন ... ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন'। কুণাল ঘোষকে ফের গঙ্গারাম বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। পাল্টা পদ্মশ্রীর সুপারিশের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা তথা অভিনেতাকে জবাব দিলেন কুণাল ঘোষ।

প্রজাপতি ছবিতে মুখ্য ভূমিকায় দেব মিঠুন। দুই দিকপাল অভিনেতা দুই রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা। অথচ পর্দায় কেমিস্ট্রি হিট । এই পরিস্থিতিতেই তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে'  । এবার কুণাল বললেন, 'আমাকে উনি গঙ্গারাম বলছেন বলুন। যা ইচ্ছে তাই বলুন। কিন্তু উনি যেন ভুলে না যান, প্রণব মুখোপাধ্যায়ের কাছে পদ্মশ্রীর সুপারিশ করতে এই গঙ্গারামকেই লেগেছিল'। তিনি সেখানেই থামেননি বলেন,' ২০১১ সালে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যেতে হয়েছিল গঙ্গারামকেই '। রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ২ ঘণ্টার মিটিং করেছিলেন তিনি, সেখানে তাঁকে তিনিই নিয়ে গিয়েছিলেন বলে দাবি তৃণমূল মুখপাত্রের।                                                                                                                                                                    

' দেবকে কেন ভয় দেখাতে যাব'

তিনি আরও বলেন, ' আর দেবকে কেন ভয় দেখাতে যাব, দেবকে জিগ্যেস করুন না, তাঁর উপকার ছাড়া কোনও অপকার করেছি কি না। আমি বলেছি , মিঠুনদার বদলে পরাণ বন্দ্যোপাধ্যায় করলে ভাল করতেন। ' কুণাল ঘোষের দাবি, তাঁর বাড়িতে নারায়ণ পুজোয় অতিথি ছিলেন মিঠুন, কুণাল তাঁকে দাদা ডাকতেন ! ' যেহেতু তিনি বিজেপিতে তাই এখন ওরকম আক্রমণ করতে হচ্ছে, এসব আমি নীলকণ্ঠের মতো বুক পেতে নিয়ে নেব '

প্রজাপতি-বিতর্ক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী সোমবার বলেন,  'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না। ... ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন, ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে'

যতদিন গড়াচ্ছে, বাড়ছে প্রজাপতি দেখার হিড়িক, সেই সঙ্গে রাজনৈতিক কথা কাটাকাটিও। 

 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget