এক্সপ্লোর

Kunal Ghosh : দেবাশিস, অনিকেতের নামে যেন FIR হয়, কিঞ্জলের বিরুদ্ধে নয় ! কুণালের মন্তব্যে কী বললেন কিঞ্জল

'দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নামে FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তবে কিঞ্জল নন্দ-র বিরুদ্ধে করবেন না' বললেন কুণাল

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : নবান্নে বৈঠকের আগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের লাগাতার আক্রমণ করেই চলেছে তৃণমূল। কখনও সওকত মোল্লা , কখনও অসিত মজুমদার। সোমবার বিকেলেই নবান্নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক । তার আগে আবারও আন্দোলনরত চিকিৎসকদের নাম ধরে ধরে এবার আক্রমণ শানালেন কুণাল ঘোষ। সরাসরি দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নাম করে FIR করার কথা বললেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক। 

ফের কুণাল ঘোষের নিশানায় জুনিয়র ডাক্তাররা। বললেন, 'বাম-অতি বামের প্ররোচনায় যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য় জেদে ভেস্তে দিয়ে, স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে, বাংলার কোনও রোগীর ক্ষতি হলে, নিকটবর্তী থানায় যেন দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নামে FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তবে কিঞ্জল নন্দ-র বিরুদ্ধে করবেন না। কারণ, ও ওদের সঙ্গে থাকলেও সূত্রের খবর বিশৃঙ্খলায় সহমত নয়। নবান্নে বৈঠকের আগে ফের জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডলে তিনি আরও লেখেন, 'চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ। অনশনের কারণে যদি জুনিয়রদের কারুর কোনো ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে। মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকোচিত সংবেদনশীলতা দেখাচ্ছেন। তাতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা হোক। বাম, অতি বাম, বিরোধীদের ফাঁদে পা দেবেন না।'

এরপরেই অবশ্য কিঞ্জল জবাব দেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন , 'সিদ্ধান্ত শুধু অনিকেত বা দেবাশিস হালদার একা নেননি। সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রথম দিন থেকে আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু উৎসব চলায় সম্ভব হয়নি। অনশনে বসার আগে দু'বার ই-মেল করা হয়েছিল, আপনারা উত্তর দিতে ভুলে গিয়েছেন। সমস্যা সমাধানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে', সোশাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষকে পাল্টা জবাব দেন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। 

আর জি কর-কাণ্ডে ১০ দফা দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে জুনিয়র চিকিৎসকরা।  যত দিন যাচ্ছে, ততই সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে আন্দোলন। আর এসবের মধ্যেই  চিকিৎসকদের একাংশকে বারবার নিশানা করেছেন কুণাল ঘোষ। এবার জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন সরাসরি নাম করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন:

লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget