এক্সপ্লোর

Kunal On Dhankhar : 'পার্থ আমার স্ত্রীকে অপমান করেছেন, ওঁকে আমি ছাড়ব না, বলেছিলেন ধনকড়', 'যুক্তি-তক্কো'-তে বিস্ফোরক কুণাল

Kunal On Dhankhar: ' পার্থ চট্টোপাধ্যায় নাকি আক্রমণ করেছেন, ধনকড়ের স্ত্রীকে , যিনি কখনও রাজ্যের বা কোনও রাজনীতিকের বিষয়ে কোনও কথা বলেন না। দাবি বঙ্গের প্রাক্তন রাজ্যপালের '

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  ইস্যুতে প্রথম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) বলে আসছেন, কারও অন্যায় প্রমাণিত হলে অবশ্যই শাস্তি হবে। সেই সঙ্গে অবশ্য কেন্দ্রীয় এজেন্সির বেশ কিছু পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সেই সুর ধরেই এবিপি আনন্দ-র যুক্তি-তক্কো অনুষ্ঠানে দলের মুখপাত্র কুণাল ঘোষ  ( Kunal Ghosh ) বললেন, 'যদি পার্থ দা দোষ করে থাকেন, যদি ওই টাকার সঙ্গে তাঁর সম্পর্ক থেকে থাকে, তাহলে তিনি উচ্ছন্নে যান'। কিন্তু তারপরও সবার সামনে তুলে ধরলেন একটি ঘটনার কথা, যা কার্যত চমকে দিল এদিন অনুষ্ঠানের সব শ্রোতাকে। কুণাল ঘোষের তির ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড-র  ( Jagdeep Dhankhar )  দিকে। 

কুণাল বলেন, সম্প্রতি বিদায়ী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তিনিও। তখন নানা বিষয়ে কথোপকথনের মাঝেই জগদীপ ধনকড় বলেন, বিভিন্ন সময় তৃণমূলের অনেকেই তাঁকে আক্রমণ করেছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নাকি আক্রমণ করেছেন, তাঁর স্ত্রীকে , যিনি কখনও রাজ্যের বা কোনও রাজনীতিকের বিষয়ে কোনও কথা বলেন না। অথচ তাঁর সম্পর্কে নাকি অবমাননাকর মন্তব্য করেছেন পার্থ, তাই তাঁকে তিনি ছাড়বেন না ! এই বক্তব্যে নাকি অনড় ছিলেন তিনি। 

আরও পড়ুন :

রাজডাঙায় 'ভুয়ো ঠিকানা'য় সংস্থা চালাতেন অর্পিতা? চাঞ্চল্যকর অভিযোগ EDর তল্লাশি চলাকালীন

কুণালের বক্তব্য অনুসারে, প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, ব্রাত্য বসু, শশী পাঁজাও। তাঁরা সকলেই ধনকড়কে বোঝানোর চেষ্টা করেন, বিভিন্ন ইস্যুতে রাজ্য-রাজ্যপাল বিরোধিতা হলেও , রাজ্যপালের স্ত্রীকে কখনও আক্রমণ করেননি তাঁরা। তখনও ধনকড় নাকি বলেন, পার্থ চট্টোপাধ্যায় ঠিক সেটাই করেছেন। 

সেই সঙ্গে কুণাল ঘোষ পরিষ্কার করে দেন, ধৃত অর্পিতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। বিপুল পরিমাণ ওই টাকাও তৃণমূলের নয়। আর যদি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই টাকার যোগ থেকে থাকে, তবে তাঁকে দল রেয়াত করবে না। কুণালের দাবি, দল কাউকে এই কাজ করতে বলেনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget