এক্সপ্লোর

Partha Chatterjee Arrested: তৃণমূল কাউকে অন্য়ায় করতে বলেনি, বললেন কুণাল, পার্থর টাকাতেই সমৃদ্ধ দল, পাল্টা বিকাশের

Kunal Ghosh: স্কুল শিক্ষক নিয়োগ মামলায়, দীর্ঘ দিন ধরেই তদন্তকারীদের নজরে পার্থ।  শুক্রবার সকালে আচমকাই তাঁর নাকতলার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তদন্তকারীরা।

কলকাতা: বস্তাভর্তি টাকার হিসেব মেলেনি এখনও পর্যন্ত। বরং সেই নিয়ে তুমুল বাগযুদ্ধ শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে উদ্ধার টাকার সঙ্গে দলের কোনও সংযোগ নেই বলে দাবি তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। অন্য দিকে, পার্থর টাকাতেই তৃণমূল সমৃদ্ধ হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন সিপিএম (CPM) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।

পার্থকে নিয়ে তৃণমূল-সিপিএম টানাপোড়েন

স্কুল শিক্ষক নিয়োগ মামলায়, দীর্ঘ দিন ধরেই তদন্তকারীদের নজরে পার্থ।  শুক্রবার সকালে আচমকাই তাঁর নাকতলার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তদন্তকারীরা। লেখানে তাঁর বাড়ি থেকে পাওয়া চিরকূটের সূত্র ধরে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতার সন্ধান মেলে। তাঁর বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। তাতে অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা এবং ৭৬ লক্ষ টাকার গনা উদ্ধার হয়। 

বিষয়টি সামনে আসার পর তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। দলীয় নেতৃত্বের নজর এড়িয়ে এতবড় দুর্নীতি সম্ভব নয় বলে মত বিরোধীদের। যদিও তৃণমূল সেই অভিযোগ খারিজ করেছে। দলের হয়ে কুণাল বলেন, "তৃণমূলের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। উদ্ধার হওয়া টাকার সঙ্গেও কোনও সম্পর্ক নেই তৃণমূলের। যাঁর বা যাঁদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, এব্যাপারে তাঁরাই বলতে পারবেন।"

আরও পড়ুন: Partha Chatterjee: অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, ভর্তি করা হল SSKM-এর ICCU-তে

কিন্তু বিকাশের দাবি, "পার্থবাবুর টাকা ব্যবহার করেই সমৃদ্ধ হয়েছে তৃণমূল। এখন বললে হবে এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই?" এর পাল্টা কুণাল বলেন, "তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি। তৃণমূলের সঙ্গে উদ্ধার হওয়া টাকার কোনও সম্পর্ক নেই। আই কোরের অনুকূল মাইতি বুদ্ধদেব ভট্টাচার্যকে উত্তরীয় পরিয়েছিলেন, পাশেই ছিলেন সেলিম। আগে এত সোশাল মিডিয়া ছিল না। নইলে আরও অনেক কিছু দেখা যেত।"

এসএসকেএম হাসপাতালে ভর্তি পার্থ

শনিবার ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ। তার পর অসুস্থ হয়ে পড়লে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন ইডি-র আইনজীবীরা। তাঁদের দাবি, এসএসকেএম-কে এখন সেফ জোন মনে করছেন অনেকে। হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থর। কেন এসএসকেএমকে বাছলেন অভিযুক্ত? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। পার্থর চিকিৎসা দিল্লি বা কল্যাণী এইমসেও হতে পারত। অভিযুক্তকে যদি হেফাজতেই না নেওয়া যায়, তাহলে নির্দেশ কার্যকর করা কী ভাবে সম্ভব, আদালতে এই প্রশ্নও ছুড়ে দেন ইডি-র আইনজীবীরা।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget