এক্সপ্লোর

Kunal Ghosh: 'শকুনের রাজনীতির প্ররোচনায় আবেগকে বিভ্রান্ত হতে দেবেন না', কুণালের পোস্ট-বার্তার পাল্টা কী বললেন জুনিয়র ডাক্তাররা ?

Junior Doctors Protest: সোমবারের মধ্যে দাবিদাওয়া মেটাতে মুখ্যমন্ত্রী পদক্ষেপ না করলে, মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে নামবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

কলকাতা : রাজ্য সরকারকে হুঁশিয়ারি। সোমবারের মধ্যে দাবিদাওয়া মেটাতে মুখ্যমন্ত্রী পদক্ষেপ না করলে, মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে নামবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর ফলে যদি কোনও রোগীর সমস্যা হয়, তার দায়ও মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এনিয়ে এবার জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বার্তা পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 'জুনিয়র ডাক্তাররা অনশন তুলে নিন। শকুনের রাজনীতির প্ররোচনায় আবেগকে বিভ্রান্ত হতে দেবেন না।' এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করে বার্তা পাঠালেন কুণাল।

কুণাল লেখেন, 'জুনিয়র ডাক্তাররা অনশন তুলে নিন। তাঁদের সুস্থতা কামনা করি। এখন অনশনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। শরীরে চাপ নেবেন না। প্রকৃত শুভানুধ্যায়ীদের পরামর্শ মানুন। শকুনের রাজনীতির প্ররোচনায় আবেগকে বিভ্রান্ত হতে দেবেন না। বাম, অতি বামদের ধ্বংসাত্মক ও নেতিবাচক মানসিকতা দূরে রাখুন। আর স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের মত জনবিরোধী ভাবনা ভাববেন না। সংবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার। আন্দোলনকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে যাওয়ার আগে বারবার ভাবুন।'

তাঁর সংযোজন, 'এই সরকার জ্যোতি বসুর সরকারের মত ডাক্তারদের আন্দোলন পুলিশ দিয়ে পিটিয়ে তোলেনি। বরং মুখ্যমন্ত্রী আপনাদের মঞ্চে গিয়েছেন, বাড়িতে ডেকেছেন, বারবার বৈঠক হয়েছে, কাজ চলছে, সিবিআই-সুপ্রিম কোর্ট দেখছে। আপনারা থ্রেট কালচারের অংশ হয়ে উঠে কাজ বন্ধের হুমকি দিয়ে রাজনীতি করবেন না।'

 

তাঁর এই পোস্ট নিয়ে আন্দোলনকারীদের তরফে জুনিয়র ডাক্তার দেবাশিক হালদার বলেন, "যে ভদ্রলোকের কথা বলছেন...আমরা বারবার চেয়েছি আজ আমাদের আন্দোলন যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সেই পর্যায়ে আমরা মনে করি, একজনই ...একজনের প্রতিক্রিয়াই আমরা দিতে পারি। সেটা হচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আমাদের সহযোদ্ধারা না খেয়ে এতদিন রয়েছেন, আমরণ অনশন করছেন। মঙ্গলবারের যে কর্মসূচি ঘোষণা করেছি, আমরা চাই, সেই জায়গায় না পৌঁছাক। আমরা কখনোই চাই না যে, মঙ্গলবার এরকম একটা পদক্ষেপ আমাদের নিতে হোক। আজ আমরণ অনশনে আমাদের যে সহযোদ্ধারা রয়েছেন তাঁদের শরীর ভাঙছে, আইসিইউতে যাচ্ছেন...সেই জায়গায় দাঁড়িয়ে তাঁদের প্রতিক্রিয়া কোথায় ? মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না কেন ? আমাদের চিৎকারকে তাঁর কান অবধি পৌঁছানোর জন্য আজ আমাদের 'ন্যায়বিচার যাত্রা।' যে 'ন্যায়বিচার যাত্রার' শুরুতে অভয়ার মা-বাবা থাকবেন। তাঁরা হাঁটবেন না। থাকবেন মিছিলের শুরুতে। সেই মিছিল রিলে মিছিল হয়ে আজ অনশন মঞ্চে এসে পৌঁছাবে। আগামীকাল আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। যাতে আমাদের চিৎকারটা 'আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর' কান অবধি পৌঁছায়। আমরা মনে করি, মুখ্যমন্ত্রী চাইলে এর সমাধান ৫-১০ মিনিটে করতে পারেন।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget