এক্সপ্লোর

Bogtui Case: সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু, তদন্তে নামল সিআইডি

Lalon Sheikh Death: স্বামীর মৃত্যুর তদন্তে সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন লালনের স্ত্রী।

পার্থপ্রতিম ঘোষ, বীরভূম: হেফাজতে লালনের রহস্যমৃত্যু, সিবিআইয়ের বিরুদ্ধে এবার তদন্তে সিআইডি। রামপুরহাটে সিবিআই ক্যাম্পে রহস্যমৃত্যু, তদন্তভার গ্রহণ করল সিআইডি। স্বামীর মৃত্যুর তদন্তে সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন লালনের স্ত্রী। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা। রামপুরহাট থানা থেকে কাল কেস ডায়েরি নেবে সিআইডি। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সিআইডি-র আধিকারিকরা। 

সিল খোলা নিয়েও ঝামেলা:
আদালতের নির্দেশে লালন শেখের বাড়ির সিল খোলা হলেও, চাবিই পেল না সিবিআই। তালা ভেঙেই বাড়িতে ঢুকতে হল লালন শেখের পরিবারকে। সিবিআইয়ের সামনেই তালা ভেঙে ভিতরে ঢুকতে হল পরিবারের সদস্যদের।বাড়িতে লন্ডভন্ড অবস্থা দেখে সিবিআইয়ের ওপর ক্ষোভ উগরে দিলেন বাড়ির লোকজন। তল্লাশির নামে বাড়িতে লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ। 

কী অভিযোগ করেছিলেন লালনের স্ত্রী?
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন লালন শেখের স্ত্রী ( Lalan Sheikh's Wife)। সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের (Bogtui Case) মূল অভিযুক্তের মৃত্যু ঘিরে তুলকালাম বীরভূমে। 'মামলা ধামাচাপা দিতে ৫০ লক্ষ টাকা চেয়েছিল সিবিআই', বিস্ফোরক দাবি লালনের স্ত্রীর। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে লালনকে, অভিযোগ লালনের স্ত্রীর।

সরব মুখ্যমন্ত্রী:
মেঘালয়ের শিলংয়ে মমতা বলেন, 'হেফাজতে লালনের মৃত্যু নিয়ে উত্তর দিতে হবে সিবিআইকে। সিবিআই এত স্মার্ট হলে কীভাবে ঘটল এধরনের ঘটনা? লালন শেখের স্ত্রী এফআইআর দায়ের করেছেন। আমরাও এই বিষয়টি নিয়ে সরব হব।'

মদনের তোপ:
বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে থাকাকালীন রহস্যমৃত্যুতে এবার শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করলেন মদন মিত্র। শুভেন্দুর ডিসেম্বর-তত্ত্বকে হাতিয়ার করে গ্রেফতারি দাবি মদনের। তিনি বলেন, 'শুভেন্দুই বলেছিলেন ১২ ডিসেম্বর অপারেশন হবে। সবার আগে শুভেন্দুকে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত। এটা আত্মহত্যা না খুন, কে বলবে?'

আগে যা হয়েছে:
গত ২১ মার্চ রাতে রামপুরহাটে জাতীয় সড়কের ধারে, তৃণমূলের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। হত্যাকাণ্ডের পরই বগটুই গ্রামে সংগঠিত হয় প্রাণঘাতী হামলা! জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় মোট ১০ জনের। সিবিআই সূত্রে দাবি, হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল নিহত তৃণমূল নেতা ভাদু-ঘনিষ্ঠ লালন শেখ। ঘটনার পর ভিন রাজ্যে গা ঢাকা দেয় লালন। ৩ ডিসেম্বর বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড় থেকে লালন শেখকে গ্রেফতার করে সিবিআই। ৪ তারিখ আদালতে তোলা হলে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালত। ১০ তারিখ ফের তাকে রামপুরহাট মহকুমা আদালতে হলে বিচারক লালনকে ফের তিন দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন: 'সিবিআই এত স্মার্ট হলে কীভাবে ঘটল এধরনের ঘটনা?', লালন-মৃত্যুতে সরব মমতা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget