এক্সপ্লোর

Municipal Election 2022: ১০৮টি পুরসভার ভোটের আগে শেষ রবিবারে জমজমাট প্রচারপর্ব

Municipal Election 2022: হাতে আর ১টা মাত্র সপ্তাহ।  আগামী রবিবার ১০৮টি পুরসভার ভাগ্য নির্ধারণে ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ। তার আগে শেষ রবিবারে তুঙ্গে প্রচার পর্ব।

কলকাতা: ১০৮টি পুরসভার(Municipal Election 2022) ভোটের আগে শেষ রবিবারে জমজমাট প্রচারপর্ব (Muni Vote Campaign)। পুরসভা দখল করতে বিরোধীপক্ষের ভুলত্রুটি তুলে ধরে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে সব পক্ষ।

হাতে আর ১টা মাত্র সপ্তাহ।  আগামী রবিবার ১০৮টি পুরসভার ভাগ্য নির্ধারণে ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ। তার আগে শেষ রবিবারে তুঙ্গে প্রচার পর্ব। দক্ষিণ দমদমের (South Dum Dum Municipality) ৩৪ নম্বর ওয়ার্ডে তিনি দীর্ঘদিনের কাউন্সিলর। কিন্তু এবার তিনি ভোটে লড়ছেন না। দলীয় প্রার্থীর সমর্থনে রবিবার প্রচারে নামেন তৃণমূল বিধায়ক সুজিত বসু (Sujit Bose)। দক্ষিণ দমদমে প্রচারে, বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার করেন তিনি। তিনি বলেন, “উন্নয়নের ধারা বজায় রাখব। এবার নিতাই করবে। সারাবছর মানুষের সঙ্গে আছি।’’ এদিন দক্ষিণ দমদম পুরসভা সকালে ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু (Bratya Basu)।

বাঁকুড়ার (Bankura) সোনামুখী পুরসভায় (Sonamukhi Municipality) দলীয় প্রার্থীর সমর্থনে ঢাক-ঢোল বাজিয়ে হেঁটে প্রচার করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোনামুখী থেকে বিষ্ণুপুর পুরসভায় (Bishnupur Municipality) ঢোকার মুখে ভগৎ সিংহ মোড়ে তাঁকে কালো সোয়েটার দেখিয়ে ‘বিজেপি হঠাও’ স্লোগান দেন কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক।

রবিবার মুর্শিদাবাদের  বেলডাঙা ও জিয়াগঞ্জে প্রচার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রোড শো ও সভাও করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পূর্ব বর্ধমানে বর্ধমান পুরসভার (Burdwan Municipality) ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। ১৯৯৪ সাল থেকে মধ্যমগ্রাম পুরসভার (Madhyamgram Municipality) এই ২৮ নম্বর ওয়ার্ডে তাঁকে হারাতে পারেনি কেউ। এবার সেই ওয়ার্ডেই প্রার্থী হয়েছেন তাঁর ভাই অরূপ ঘোষ। তারই সমর্থনে রবিবার প্রচার করেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। 

আরও পড়ুন: Municipal Election 2022: তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ভোট চাইলেন বিজেপি প্রার্থী, তুঙ্গে চর্চা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget