এক্সপ্লোর

Lionel Messi : 'কোথাও ঘা হলে ওষুধ দিয়ে সারাতে হয়, খোঁচাতে নেই..', যুবভারতীকাণ্ডে এবার মুখ খুললেন মদন মিত্র

Madan Mitra On Messi : যুবভারতীকাণ্ডে এবার মুখ খুললেন বিধায়ক মদন মিত্র।

কলকাতা: যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা-অব্য়বস্থায় বিশ্বের সামনে মাথা হেঁট হয়েছে রাজ্যের!দেড় ঘণ্টার অনুষ্ঠান শেষ হয়ে গেছে মাত্র ২০ মিনিটে!কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভক্তরা! চলেছে ভাঙচুর, জ্বলেছে আগুন!কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যের যুবভারতী ক্রীড়াঙ্গন! এই অব্যবস্থার জন্য তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। যুবভারতীকাণ্ডে এবার মুখ খুললেন বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন, যুবভারতীকাণ্ডে এবার শতদ্রু দত্তের সংস্থার মোট ৬ সহযোগীকে তলব

মদন মিত্র বলেছেন, 'মেসির অনুষ্ঠানে প্যাকেজ ছিল ১৩০ কোটি টাকা। কেউ ইচ্ছে করে খারাপ কাজ করে এটা বিশ্বাস করি না', কোথাও ঘা হলে ওষুধ দিয়ে সারাতে হয়, খোঁচাতে নেই, মন্তব্য মদন মিত্রের।অপরদিকে, এই প্রেক্ষাপটে মেসি-দর্শন ঘিরে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূলেরই বিধায়ক। শনিবার যুবভারতীর অনুষ্ঠানে গিয়েছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। শুরু থেকেই ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন তিনি।

সকাল ১০.২২-এ প্রথম এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, মেসির আগমন অপেক্ষায়। এরপর বেলা ১২.২২-এ দ্বিতীয় পোস্টে লেখেন, মেসি আসছেন। এর কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ, ফুটবল তারকাকে সারাক্ষণ ঘিরে রেখেছিলেন নেতা মন্ত্রী থেকে সেলেব্রিটিরা। গ্যালারি থেকে বাকেট চেয়ার, পরপর জলের বোতল ছুড়ে দেয় ক্ষুদ্ধ দর্শকরা। মাঠেও ঢুকে পড়ে জনস্রোত । ফেসবুকে সেই ছবি ও ভিডিও পোস্ট করে তৃণমূল বিধায়ক লেখেন, অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পেলাম না। 
 
বলাগড়ের তৃণমূল বিধায়ক  মনোরঞ্জন ব্যাপারী বলেন, সবসময় গা ঘেঁষে থাকার কী আছে। একবার দেখলেই তো হয়। সেঁটে রয়েছে। আমিও এত টাকা দিয়ে গেলাম গাড়ি ভাড়া করে। দেখতে পেলাম না। এই সময় বাংলার বদনাম হলে বিরোধীরা ভাঙাবে। কেন তাদের হাতে অস্ত্র তুলে দেব? প্রশ্ন তুলেছেন তিনি।স্বাভাবিক ভাবেই তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে তুরুপের তাস করেছে বিরোধীরা। এর আগে কখনও দলের অন্দরে দুর্নীতি ইস্যুতে, কখনও পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রির অভিযোগে, আবার কখনও দলের নেতার হাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে সরব হয়েছেন মনোরঞ্জন ব্য়াপারী। আরজিকর কাণ্ডের পর রাজ্যে খুন-ধর্ষণ নিয়েও সোশাল মিডিয়ায় সরব হন তৃণমূল বিধায়ক। এবার যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুলে দলের অস্বস্তি বাড়ালেন মনোরঞ্জন ব্যাপারী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget