এক্সপ্লোর

Train Services : মহিলা সুরক্ষায় বাড়তি নজর, শিয়ালদা রাণাঘাট লালগোলা রুটে নতুন মেমু রেকের উদ্বোধন

Women Safety : ট্রেনের সব কোচেই সিসিটিভি ক্যামেরা থাকছে। আর মহিলাদের কামরাতে থাকবে চারটে করে সিসিটিভি ক্যামেরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তায় (Women passenger safety) বাড়তি নজর রেলের (Rail)। মহিলা যাত্রী বিপদে পড়লেই যাতে চালক টের পান, তার জন্য বিশেষ ব্যবস্থা ট্রেনে (Train)। মঙ্গলবার শিয়ালদা (Sealdah) রাণাঘাট (Ranaghat) লালগোলা (Lalgola) নতুন মেমু রেক চালু করল পূর্ব রেল (Eastern Railways)। অত্যাধুনিক এই রেকে রয়েছে জিপিএস ব্যবস্থা (GPS System), বায়ো টয়লেট (Bio Toilet), সিসি ক্যামেরার (CCTV) সুবিধা। সেইসঙ্গে ট্রেনের ২টি মহিলা কামরায় (Ladies Compartment) রয়েছে অ্যালার্ম (Alarm) বাটন। কোনও মহিলা যাত্রী বিপদে পড়ে বাটন ব্যবহার করলেই চালকের কেবিনে বেজে উঠবে অ্যালার্ম।  

চালকের কেবিনে অ্যালার্ম বেজে উঠলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন। মহিলা যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জোর দেওয়া নিয়ে খুশি নিত্য রেলযাত্রীরা। তাদের কথায়, চুরি-ছিনতাই বা ইভটিজিংয়ের মতো যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি, ট্রেন সফরের মাঝে অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু এভাবে কামরায় সিসি ক্যামেরার নজরদারি ও প্রয়োজনে অ্যালার্ম বাজিয়ে সোজা চালককে জানাতে পারার ব্যবস্থায় আরও নিরাপত্তা নিশ্চিত হবে।

শিয়ালদার ডিআরএম শিলেন্দ্র প্রতাপ সিংহ জানান, কামরায় থাকা পুশ বাটন প্রেস করে প্রয়োজনে সরাসরি চালকের সঙ্গে কথাও বলতে পারবেন মহিলারা। ট্রেনের সব কোচেই সিসিটিভি ক্যামেরা থাকছে। আর মহিলাদের কামরাতে থাকবে চারটে করে সিসিটিভি ক্যামেরা। যার মাধ্যমে গার্ড সরাসরি দেখতে পাবেন কোনও কোচে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি হচ্ছে কি না। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি নজরে পড়লেই জিআরপিকে দ্রুত বিষয়টি জানানো যাবে।

আপাতত এই রুটে ২টি রেক চলবে। পরে চারটি রেক চালানোর পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। এদিন, ব্যারাকপুর স্টেশনে শিয়ালদা রাণাঘাট লালগোলা মেমুর ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর ও রাণাঘাটের দুই বিজেপি সাংসদ অর্জুন সিং ও জগন্নাথ সরকার।  

আরও পড়ুন- হঠাৎই বিপত্তি, থমকে গেল ওভারলোডেড মালগাড়ি, দীর্ঘক্ষণ বিঘ্ন শিয়ালদা-বজবজ শাখায়

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget