এক্সপ্লোর

Jhargram: স্টপেজের দাবিতে সরডিহা স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

Jhargram: সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সরডিহায় স্টিল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। 

দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে টাটা হাওড়া স্টিল এক্সপ্রেস। মঙ্গলবার টাটা হাওড়া স্টিল এক্সপ্রেস ঝাড়গাম স্টেশনে স্টপেজ দেওয়ার পর খড়গপুরের উদ্দেশে রওনা হয়। সেই সময়ে সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনটিকে দাঁড় করিয়ে মানিকপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।যার ফলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যায় স্টিল এক্সপ্রেস। 

সরডিহা স্টেশনে আগে ওই ট্রেনের স্টপেজ ছিল। কিন্তু সেই স্টপেজ তুলে নেওয়া হয়েছে। এর বিরোধীতা করে, ওই ট্রেনের স্টপেজের দাবিতে ওই এলাকার বাসিন্দারা মঙ্গলবার বিক্ষোভ দেখায় বলে খবর স্থানীয় বাসিন্দা সূত্রে। তাদের দাবি এই এলাকার বেশিরভাগ মানুষই স্টিল এক্সপ্রেসের ট্রেনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল, যার ফলে প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন এলাকার বাসিন্দারা। রেল কর্তৃপক্ষ সরডিহা স্টেশন থেকে স্টিল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে নেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের। 

আরও পড়ুন: Malda: মালদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, কটাক্ষ বিজেপির

আরও পড়ুন: Bankura: জনসংযোগ জোরদার করতে বাঁকুড়ায় শুরু হল 'জনতার দরবার' কর্মসূচি

মঙ্গলবার ওই ট্রেন আটকে বিক্ষোভ দেখানোর ফলে সমস্যায় পড়েন রেল যাত্রীরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী ও রেলের আধিকারিকরা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। ওই এলাকার বাসিন্দারা তাঁদের দাবি-দাওয়া সমেত ডেপুটেশন তুলে দেন রেল আধিকারিকদের হাতে। রেল পুলিশ ও আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে খানিক বাদে তাঁরা রেল অবরোধ তুলে নেন। যার ফলে বেশ কিছুক্ষণ পর স্টিল এক্সপ্রেস ট্রেন চালু হয়। ওই এলাকার বাসিন্দাদের দাবি সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করতে তারা বাধ্য হবে।

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget