এক্সপ্লোর

Lok Sabha Election: আইএসএফে বড়সড় ভাঙন, 'ভাঁওতাবাজির দল' অভিযোগ তুলে তৃণমূলে যোগ

ISF, Naushad Siddiqui:আইএসএফ কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ও ব্লক সভাপতি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বসিরহাট (Basirhat) লোকসভা (Loksabha) কেন্দ্রের মিনাখাঁ বিধানসভায় আইএসএফে (ISF) বড়সড় ভাঙন। এরাজ্যে আইএসএফ খুনের উন্নয়ন করেছে, ভাঙড় দেখে আমরা আতঙ্কিত। পাশাপাশি আইএসএফ দল মিথ্যা, ভাঁওতা ছাড়া কিছু জানে না, এমনই অভিযোগ তুলে হাড়োয়ার বকজুড়ি অঞ্চলে হাজি শেখ নুরুল ইসলামের নির্বাচনী কর্মী সভায় শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলের পতাকা তুলে নিলেন।                                                                  

আইএসএফ কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ও ব্লক সভাপতি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  

আইএসএফ কর্মী শরিফুল সর্দার জানান, এ রাজ্যে উন্নয়ন পেতে গেলে তৃণমূল করতে হবে আইএসএফ ছোট দল কিছু করতে পারে না। আমাকে ভুল বুঝিয়ে দলে নিয়ে গেছিল। হাজি নুরুল ইসলাম ২০০৯ সালে আয়লা বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে ছিল তার কাছে যখনই ছুটে গেছি সাহায্য পেয়েছিলাম তাই হাজি নুরুল ইসলাম ও তৃণমূলকে ভালোবেসে তৃণমূলে যোগদান করেছি। 

রফিজুল মল্লিক জানান আইএসএফ-এ রাজ্যে খুনের উন্নয়ন করেছে তা ভাঙড় দেখে শিখেছি তাই উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছি।

আরও পড়ুন, চা বানিয়ে খাইয়েছিলেন বিল গেটসকে, আজ বুর্জ খলিফায় বসে কফি খাচ্ছেন ডলি চায়েওয়ালা

শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান প্রসঙ্গে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, আইএসএফ মানুষকে ভুল বুঝিয়েছে, ভাঁওতার দল তাই বকজুড়ি অঞ্চলের কর্মীরা তৃণমূলে যোগদান করবে বলে আমাদের কাছে আবেদন করেছিল আমাদের জেলা নেতৃত্বের অনুমতি নিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করিয়েছি, তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চায়।

এ বিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে উত্তর ২৪ পরগণা জেলা আইএসএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন। তার দাবি আইএসএফের কোন কর্মী তৃণমূলে যোগদান করেনি এটা মিথ্যা কথা। যারা একবার খাম চিহ্নে ভোট দিয়েছে তাদের অন্য জায়গায় ভোট দেওয়ার কথা মাথায় আসবে না এটা অপপ্রচার চালানো হচ্ছে। বকজুড়ি অঞ্চলে আমাদের কোন কর্মী তৃণমূলে যোগদান করেনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget