এক্সপ্লোর

Lok Sabha Election 2024: নদিয়ায় তৃণমূলের সঙ্গে তীব্র অশান্তি, মাথা ফেটে রক্তে ভাসলেন ২ CPM কর্মী

West Bengal Nadia CPM Worker Injured : চতুর্থ দফায় সকাল সকাল শুরু অশান্তি।  ভোট শুরুর আগে রক্ত ঝরল কৃ্ষ্ণনগর লোকসভার ২ জায়গায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, কলকাতা : ভোট শুরুর আগে রক্ত ঝরল কৃ্ষ্ণনগর লোকসভার ২ জায়গায়। তেহট্টের থানারপাড়ায় তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফাটল ১ সিপিএম কর্মীর। নাকাশিপাড়ায়  তৃণমূলের সঙ্গে সিপিএমের হাতাহাতিতেও মাথা ফাটল সিপিএম কর্মীর। 

মাথা ফাটল সিপিএম কর্মীর

অন্যদিকে, নদিয়ার দু-দুটি জায়গায় মাথা ফাটে সিপিএম কর্মীদের। তেহট্টের থানারপাড়া থানা এলাকায়  তৃণমূলের
সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফেটে যায় এক সিপিএম কর্মীর। অভিযোগ, নারায়ণপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথের সিপিএমের পোলিং এজেন্টকে বসতে বাধা দেয় তৃণমূল। এই নিয়ে দু’পক্ষের হাতাহাতি বেঁধে যায়। তার থেকেই অশান্তি ছড়ায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে থানারপাড়া থানার পুলিশ।

ভোট শুরুর আগে রক্ত ঝরল কৃ্ষ্ণনগর লোকসভার নাকাশিপাড়া আড়ারবেঘিয়া গ্রামেও। তৃণমূলের সঙ্গে সিপিএমের হাতাহাতি বেঁধে যায়। মাথা ফাটে সিপিএম কর্মীর। অভিযোগ, কালীগঞ্জ থানা এলাকার আড়ারবেঘিয়া গ্রামের ৩ নম্বর বুথের কাছে ক্যাম্পে বসতে বাধা দেওয়া হয় সিপিএম কর্মীদের। তাই নিয়েই অশান্তির সূত্রপাত। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

এছাড়া নদিয়াতেই চাপড়ার শোনপুকুর গ্রামে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  ভোটারদের ভয় 
দেখানোর অভিযোগ তোলেন গ্রামবাসীরা। বুথে যেতে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সিপিএম এজেন্টকে মারধর করে বুথে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ভোটারদের বুথে পৌঁছে দেন কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী SM সাদি। অ্যাকশন টেকেন রিপোর্ট চায় কমিশন।  

আবার চাপড়ার বানিয়াখাড়ি প্রাথমিক বিদ্যালয় ৫৮ ও ৬০ নম্বর বুথে সিপিএম এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ
ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টদের বুথে ঢোকান কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী SM সাদি। কেন্দ্রীয় বাহিনীর কাছে বহিরাগতদের নিয়ে নালিশও জানান তিনি। 

ধাক্কা বিজেপি বিধায়কের 

চতুর্থ দফায় সকাল সকাল শুরু অশান্তি।  দুর্গাপুরের ভিড়িঙ্গি গার্লস হাইস্কুলে ৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বার দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম শুরু হয়ে যায় । দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে ধাক্কা মারা হয় বলে ওঠে অভিযোগ।  তৃণমূলই এই কাজ করেছে বলে দাবি বিধায়কের।

বিজেপি বিধায়ককে দেখেই স্লোগান দিতে শুরু করে তৃণমূল। বিধায়ককে উদ্দেশ্য করে 'চোর বিজেপি দূর হঠো' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর রমাপ্রসাদ হালদারের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে অশান্তি পাকানোর অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন বিজেপি বিধায়ক, পাল্টা দাবি তৃণমূলের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget