এক্সপ্লোর

Loksabha Election 2024 : ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ববি

বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি। এই নিয়ে বাংলায় ৪২ তম প্রার্থী ঘোষণা বিজেপির।,

শিবাশিস মৌলিক, কলকাতা : ১ জুন ডায়মন্ত হারবার কেন্দ্রে ভোট।  অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি।  লোকসভা ভোট শুরুর মাত্র ৩ দিন আগে বিজেপি এই প্রার্থী ঘোষণা করল। বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি। পার্টির অন্দরে ববি নামেই পরিচিতি তাঁর। ডায়মন্ড হারবারের এই প্রার্থীর সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের ভাল যোগ রয়েছে। এই নিয়ে বাংলায় ৪২ তম প্রার্থী ঘোষণা করল বিজেপি । এর আগে এই নিয়ে দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দ্বাদশ প্রার্থী তালিকায় অভিজিৎ ছাড়াও নাম রয়েছে আরও ৬ জনের। ২০০৯ ও ২০১৪-তে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হলেন তিনি। 

কে এই ববি ? 

ডায়মন্ড হারবারে বিজেপিতে ববির পরিচিতি ভালই। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৪ সালে , যেবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে ভোটে জিতে প্রথমবার লোকসভায় যান, সেবারও অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন এই অভিজিৎ দাস ওরফে ববি। সেবার তিনি তৃতীয় স্থানে ছিলেন। মাঝে কেটে গিয়েছে ১০ টি বছর। পশ্চিমবঙ্গের রাজনীতির চালচিত্র অনেকটাই বদলে গিয়েছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে অভিজিৎ ভোটের ময়দানে কেমন ইনিংস খেলেন, সেই দিকে নজর থাকবে অনেকের। 

১০ মার্চ জনগর্জন সভা থেকে রাজ্য়ের ৪২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। তারপর বিজেপি দফায় দফায় প্রার্থীর নাম ঘোষণা করা সত্ত্বেও বাকি থেকে গিয়েছিল এই ডায়মন্ড হারবার। যেখান থেকে ভোটে লড়ছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে নাকি অনেকেই চেয়েছিলেন। কে হবেন ডায়মন্ড হারবারে বিজেপির বাজি, এই নিয়ে বলতে গিয়ে এক সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'প্রার্থী তো নিমিত্ত মাত্র। ভোট হবে প্রধানমন্ত্রীর নামে। ডায়মন্ডহারবারে পুরো বিজেপি ভোট করবে। ' এর আগে সজল ঘোষের মুখে এই 'ববিদা'র নাম শোনা গিয়েছিল। এবার সত্যি-সত্যিই গেরুয়া শিবির এই ববির উপরেই আস্থা রাখল।  

অভিষেক  বন্দ্যোপাধ্যায়  বুধবার বিজেপিকে কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা আসনের জন্য সেরা প্রার্থী হতে পারে ইডি, সিবিআই বা NIA। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ডায়মন্ড হারবার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও করতে পারেন৷ এটি একটি গণতান্ত্রিক দেশ যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুরনো সৈনিক ববির উপরই ভরসা রাখল বিজেপি।

আরও পড়ুন :

ফের তাপপ্রবাহের হলুদ সতর্কতা ! এই দিনগুলিতে বিপদ এড়াতে বিশেষ নির্দেশ আবহাওয়া দফতরের 

 

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget