এক্সপ্লোর

Loksabha Election 2024: ভোটের আগে অশান্তির ছবি বাংলায়, রাজ্যপালকে নালিশ শুভেন্দুর

Suvendu Adhikari: মঙ্গলবার শুভেন্দু অধিকারীর অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্য়পালের কাছে নালিশ জানান

কলকাতা: পিংলায় বিজেপি কর্মীর মৃত্য়ু ও ক্য়ানিংয়ে বিজেপি নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য়পালকে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পিংলা ও ক্য়ানিয়ে যাওয়ার জন্য় সি ভি আনন্দ বোসকে অনুরোধ জানালেন তিনি। রাজ্য়পাল যাওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি বিরোধী দলনেতা।

রাজ্য়পালকে নালিশ বিরোধী দলনেতার: লোকসভা ভোটের (Loksabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা হতেই বঙ্গে ফিরেছে হিংসার চেনা ছবি। পশ্চিম মেদিনীপুরের পিংলায় উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মীর দেহ। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। অন্য়দিকে, ক্য়ানিংয়ে বিজেপির কর্মিসভায় হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। ভোটের আগে দলীয় কর্মীর দেহ উদ্ধার ও কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের কাছে নালিশ জানাল বিজেপি। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্য়পালের কাছে নালিশ জানান।

রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় উদ্ধার হয় বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের দেহ। মৃত শান্তনু ঘোড়ুইয়ের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে দাবি, জলে ডুবে মৃত্য়ু হয়েছে ওই বিজেপি কর্মীর। ওইদিনই সওকত মোল্লার বিধানসভা এলাকা দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিংয়ের জীবনতলায় কর্মিসভা চলাকালীন বিজেপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

গতকাল বিরোধী দলনেতা বলেন, “আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি তৃণমূলের ডেলিগেশন এখানে এসেছিল একটা দুর্ঘটনায় কয়েকটা বাচ্চা মারা গেছিল খুবই দুঃখজনক আপনি চোপড়াতে ভিজিট করেছেন। আপনি শান্তনু ঘোড়ুইয়ের বাড়িতে তাঁর মা দাঁড়িয়ে আছে এখানেও আপনি ভিজিট করুন। আবেদন বলুন, দাবি বলুন আমরা বলেছি। আমরা বলেছি আপনি ক্য়ানিং ভিজিট করুন। গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্য়ামিলিতে তিনি ভিজিট করবেন।’’

এদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবার কুমিরমারীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৬ জন। তৃণমূলের অভিযোগ, দোলের দিন বিকেলে গাড়ি করে এলাকায় ঘুরছিলেন তাদের কর্মী, সমর্থকরা। গাড়িতে অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডল রয়েছেন বলে অনুমান করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায়। এরপর গাড়ি থামিয়ে অঞ্চল সভাপতির ভাই-সহ তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, এলাকায় পতাকা-ফেস্টুন 
লাগানোর সময় তাদের কর্মীদের ওপরেই হামলা চালায় তৃণমূল। সুন্দরবন কোস্টাল থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Coochbehar News: তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, কাঠগড়ায় বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget