এক্সপ্লোর

Suvendu Adhikari: 'পিসি-ভাইপোর কোম্পানি' তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

Loksabha Election 2024: ৪২ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। নির্ঘণ্ট প্রকাশ না হলেও, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রার্থীতালিকা প্রকাশ। আগেই এক দফায় প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। এবার ৪২টি আসনেই তৃণমূল প্রার্থীতালিকা প্রকাশ করল। এদিন ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থীতালিকা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রার্থীতালিকা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

প্রার্থীতালিকা নিয়ে শুভেন্দুর কটাক্ষ: এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে ভীত, আতঙ্কিত, উচ্ছ্বসিত কোনওটাই হওয়ার দরকার নেই। এটা পুরোপুরি পিসি ভাইপোর কোম্পানি। এরা বিভিন্ন স্তরের কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলবেন, ৪২টা কেন্দ্রে আমি প্রার্থী। আবার যখন চুরি ধরা পড়বে বলবে পার্থদা এসব করেছে আমি জানতাম না। মানিক এসব কাজ করতে পারে আমি ভাবতেই পারিনি। বালু সত্যিই ভাল ছিল, বালুকে ফাঁসানো হয়েছে। এই সব নিয়ে কোনও ভাবার কারণ নেই। গোটা বাংলা মোদিময়, মোদির ঝড়। চারটে জনসভা দেখেছেন তো! ওখানে সাইকেল দেওয়া হয়নি। স্কুলের বাচ্চা আনা হয়নি। এবার পশ্চিমবঙ্গে মোদিরাজ শুরু হচ্ছে।''

এদিন তৃণমূলের প্রার্থীতালিকায় একের পর এক চমক দেখা গিয়েছে। ৪২ জনের মধ্যে নতুন মুখের সংখ্যা ২৬। পাশাপাশি প্রার্থীতালিকায় আছেন একাধিক বিধায়কও। টিকিট পেলেন না অর্জুন সিংহ, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অপরূপা পোদ্দার, সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়ারা। টিকিট পেলেন বিজেপি থেকে তৃণমূলে আসা ৪জন। তৃণমূলের এবারের প্রার্থীতালিকায় ৬ সংখ্যালঘু মুখ।

একনজরে উল্লেখযোগ্য় প্রার্থী

  • কোচবিহার: তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া 
  • আলিপুরদুয়ার: তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক
  • জলপাইগুড়ি: তৃণমূল প্রার্থী বিধায়ক নির্মলচন্দ্র রায় 
  • দার্জিলিং: তৃণমূল প্রার্থী গোপাল লামা
  • রায়গঞ্জ: তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 
  • বালুরঘাট: তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র 
  • মালদা উত্তর: তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • মালদা দক্ষিণ: তৃণমূল প্রার্থী শাহনাজ আলি রেহানা
  • জঙ্গিপুর: তৃণমূল প্রার্থী খলিলুর রহমান
  • বহরমপুর: তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান 
  • মুর্শিদাবাদ: তৃণমূল প্রার্থী আবু তাহের খান
  • বনগাঁ: তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস
  • কৃষ্ণনগর: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
  • রানাঘাট: তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
  • ব্যারাকপুর: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক
  • দমদম: তৃণমূল প্রার্থী সৌগত রায় 
  • বারাসাত: তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার
  • বসিরহাট: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম 
  • জয়নগর: তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল
  • মথুরাপুর: তৃণমূল প্রার্থী বাপি হালদার
  • ডায়মন্ড হারবার: তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • যাদবপুর: তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
  • কলকাতা দক্ষিণ: তৃণমূল প্রার্থী মালা রায়
  • কলকাতা উত্তর: তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • হাওড়া: তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • উলুবেড়িয়া: তৃণমূল প্রার্থী শাজদা আহমেদ
  • শ্রীরামপুর: তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • হুগলি: তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় 
  • আরামবাগ: তৃণমূল প্রার্থী মিতালি বাগ
  • তমলুক: তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য
  • কাঁথি: তৃণমূল প্রার্থী উত্তম বারিক
  • ঘাটাল: তৃণমূল প্রার্থী দেব 
  • ঝাড়গ্রাম: তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন
  • মেদিনীপুর: তৃণমূল প্রার্থী জুন মালিয়া
  • পুরুলিয়া: তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো
  • বাঁকুড়া: তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী 
  • বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ
  • আসানসোল: তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
  • বোলপুর: তৃণমূল প্রার্থী অসিত মাল
  • বীরভূূম: তৃণমূল প্রার্থী শতাব্দী রায় 
  • বিষ্ণুপুর: বিজেপির সৌমিত্রের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল
  • বর্ধমান পূর্ব: তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'দিদি বলেছিলেন তোমাকে আমার পাশে থাকতে হবে' ভোটের লড়াইয়ে নেমে বললেন রচনা

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget