এক্সপ্লোর

Loksabha Election 2024 : কাটা গেল কান, পুড়ল বাড়ি, বাড়ির সামনে নকল কঙ্কাল ! ভোট-আবহে 'হিংসা', আক্রান্ত বিজেপি

West Bengal Poll Violence: দলবদলের কারণেই বিজেপি কর্মীর কান কেটে নেয় তৃণমূলের হার্মাদ বাহিনী, অভিযোগ পরিবারের। 

ঋত্বিক প্রধান,  পূর্ব মেদিনীপুর: ভোটের আবহে বাংলার বিভিন্ন জেলা থেকে উঠে আসছে ভয়ঙ্কর অভিযোগ। কোথাও ভোটপর্বের আগে , কোথাও ভোটের পরে আতঙ্কের ছবি উঠে আসছে। শুভেন্দু অধিকারীর জেলাতেই আক্রান্ত হলেন বিজেপি কর্মী  ! শুধু মারধর নয় , একেবারে কান কেটে নেওয়ার অভিযোগ উঠল। 

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামের সুব্রত বাগ সম্প্রতি বিজেপি-র সঙ্গে যুক্ত হন। আগে তিনি তৃণমূল করতেন বলেই দাবি স্থানীয়দের। দলবদলের কারণেই বিজেপি কর্মীর কান কেটে নেয় তৃণমূলের হার্মাদ বাহিনী, অভিযোগ পরিবারের।  সুব্রত বাগের ভাই  শুভঙ্কর বাগও আক্রান্ত। অভিযোগ, দুজনেরই হাত পা ভেঙে দেওয়া হয়েছে মেরে।  আহত দুই ভাইকে ভর্তি করা হয়েছে একটি সরকারি হাসপাতালে। 

 শুভঙ্কর ও সুব্রত এই দুই ভাই-ই আগে শাসক দল তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন।  কিন্তু তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পুরনো দলে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ। অভিযোগ, মঙ্গলবার রাত ৯ টা নাগাদ স্থানীয় বাজার থেকে বাড়ি আসার পথে দুই ভাইয়ের পথ আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাগ।  সঙ্গে ছিল আরও কয়েকজন। রীতিমতো দলবল নিয়েই চড়াও হয় তারা। দুই ভাইয়ের সঙ্গে বাদানুবাদ ও পরে মারধর শুরু হয়। তারপর অস্ত্র বের করে আক্রমণ চালানো হয়। অভিযোগ এক দুষ্কৃতী ছুরি দিয়ে সুব্রতর কান কেটে নেয়। তাঁর ভাই শুভঙ্করকে রাস্তায় ফেলে বেধড়ক মারতে থাকে।  হাত-পা ভেঙে যায় তাঁরও।

খবর পেয়ে, বিজেপি কর্মী সমর্থকরা তাঁদের উদ্ধার করে ভগবানপুর হাসপাতাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।  প্রাথমিক চিকিৎসার পর তাঁদের তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই নিয়ে এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। 

বাড়ির সামনে কঙ্কাল, রান্নাঘরে আগুন

অন্যদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট-পরবর্তী হিংসার খবর পাওয়া গিয়েছে। বোলপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী শম্ভু বারুইয়ের বাড়ির রান্নাঘরে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই ওয়ার্ডেই আরেক বিজেপি কর্মী প্রীতম ভৌমিকের বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে ঝোলানো হল প্লাস্টিকের কঙ্কাল। দুটি ঘটনাই আজ ভোররাতের। দুটি ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মী প্রীতম ভৌমিকের অভিযোগ, বোলপুর থানায় বিষয়টি জানালে IC চুপ থাকতে বলেন। যদিও তৃণমূলের দাবি, নিজেরা এ ধরনের ঘটনা ঘটিয়ে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি। 

আরও পড়ুন :

আর চারদিন পরই দেশে ঢুকে পড়ছে বর্ষা, বাংলায় কবে শুরু বৃষ্টি?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget