এক্সপ্লোর

Loksaha Election 2024 : 'মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন', বারাসাতের বিজেপি প্রার্থীর জন্য দাওয়াই কাকলির

Kakali Ghosh Dastidar Attacks PM Narendra Modi : বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বললেন, ' অসমে তাড়া খেয়ে বাংলায় এসেছে। অবস্থা ভাল নয় বুঝে বারবার বাংলায় আসছে।'

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি', এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বাংলায় এসে রোড শো থেকে ব়্যালি, সব জায়গায় মোদির প্রত্যয়ী সুর। বাংলায় ভাল ফল করবে বিজেপি, বেশ প্রত্যয়ের সঙ্গেই দাবি করছেন বিজেপি নেতারা। আর প্রধানমন্ত্রীর এই দাবিকে নানাভাবে নস্যাৎ করে যাচ্ছেন তৃণমূল নেতারা। এবার বিরোধী প্রার্থীকে ঝাঁটাপেটা করার দাওয়াই তৃণমূল প্রার্থীর। বললেন,  'মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকুন'

'অসমে তাড়া খেয়ে বাংলায় এসেছে'

মঙ্গলবার মোদির গলায় যখন বাংলায় ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী সুর, তখনই বেহালার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন 'এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদিকে হয়তো আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী'। আর এদিন তাঁর দলের বিদায়ী সাংসদ তথা বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বললেন, ' অসমে তাড়া খেয়ে বাংলায় এসেছে। অবস্থা ভাল নয় বুঝে বারবার বাংলায় আসছে।' এখানেই থামেননি তিনি। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে ঝাঁটাপেটার দাওয়াই দিলেন কাকলি। বলেন, 'এখানকার মহিলাদের বলছি, মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন।' 

বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে অশোকনগরের হরিপুরে সভা করেন নরেন্দ্র মোদি। আর এদিনই বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে সভা করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।

বিজেপির পাল্টা 

কাকলির মন্তব্যের জবাব দিতে দেরি করেনি বিজেপি। যাঁরা চুরি করেছে, তাঁরাই ঝাঁটার বাড়ি খাবে, পাল্টা মন্তব্য বারাসাতের বিজেপি প্রার্থী  স্বপন মজুমদারে। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ' ওঁকে তো প্রচারে দেখা যাচ্ছে না, নিজের পরিণতি বুঝেই এ ধরনের কথা বলছেন' । ১ জুন বারাসাত কেন্দ্রে লোকসভা ভোট। আর ৪ জুনই পরিষ্কার হয়ে যাবে, বারাসাতের মানুষ কাকে চায়।  

আরও পড়ুন, 'সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়', বাংলায় 'দুর্নীতি' নিয়ে এবিপি আনন্দে এক্সক্লুসিভ মোদি   

'না খাব, না খেতে দেব'

এদিন বারাসাতের সভা থেকে মোদি বলেন, '১০ বছর আগে আমি গ্যারান্টি দিয়েছিলাম না খাব, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে কোনও দুর্মীতি হয়নি। মোদি দেশ ও পশ্চিমবঙ্গে নতুন গ্যারান্টি দিচ্ছে। যে দুর্নীতি করেছে তার থেকে আদায় করা হবে আর যে দুর্নীতির শিকার তাকে ফের দেওয়া হবে। তৃণমূলের নেতাদের কাছ থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তার হিসেব হবে, কীভাবে তা প্রতারিতদের কাছে ফিরিয়ে দেওয়া যায় সেই জন্য আইনি পথ তৈরি করছি আমি। এখনও পর্যন্ত মানুষের থেকে লুঠ করা ১৭ হাজার কোটি টাকা আমি মানুষকে ফিরিয়ে দিয়েছি। বাংলার মানুষও যাতে লুঠ হওয়া টাকা ফিরে পাই তার পূর্ণ চেষ্টা করছি। দুর্নীতি বাজদের কালো টাকার এক্সরে বের করব আমি। এমন এক্সরে যে এদের পরবর্তী প্রজন্ম দুর্নীতি করার আগে ভাববে। '

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget